নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   আন্দোলনের নামে সহিংসতা করলে আইনের আওতায় আনা হবে স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপি - জামায়াত / আন্দোলনের নামে সহিংসতা করলে আইনের আওতায় আনা হবে স্বরাষ্ট্রমন্ত্রী
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আন্দোলনের নামে বিএনপি-জামায়াত দেশে সহিংসা করলে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল ও সালামী মঞ্চ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ১০১৩-২০১৪ সালেও আগুন দিয়ে বাস পুঁড়িয়েছে। আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছে। তাদের বৈশিষ্ট্যই হচ্ছে মানুষকে পুঁড়িয়ে মারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ণ হাসপাতাল তৈরি করে আগুনে হতাহতদের সুচিকৎসার ব্যবস্থা করেছেন। বিএনপি-জামায়াতের এসব সহিংসতামূলক কর্মকান্ড প্রতিরোধে আইনশৃংখলাবাহিনী প্রস্তুত আছে। যারা সহিংস কর্মকান্ড করছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নারায়ণগঞ্জে মাদক ও কিশোর গ্যাংয়ের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিশোর অপরাধিদের সংশোধন করতে সরকার সামাজিকভাবে নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মাদক নিয়ন্ত্রনে করতে কোস্টগার্ড এবং বিজিবকে আরও শক্তিশালি এরং সুসংগঠিত করা হয়েছে। নৌপথে ও সীমান্ত এলাকাগুলোতে তাদের কার্যক্রম জোরদার করা হয়েছে। তবে মাদক সন্ত্রাস ও কিশোর অপরাধ নির্মূলে সমাজের সবাইকে সচেতন হওয়ার আহবান জানান স্বারষ্ট্রমন্ত্রী।
এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, র‌্যাব-১১ ব্যাটেলিয়ান অধিনায়ক সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা। পুলিশ সুপার কার্যালয়ে ম্যুরাল ও সালামী মঞ্চ উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জেলা পুলিশ লাইনসে আয়োজিত কমিউনিটি পুলিশিং সমাবেশে যোগ দেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...