নারায়ণগঞ্জ  শুক্রবার | ১০ই এপ্রিল, ২০২৬ | ২৭শে চৈত্র, ১৪৩২ বসন্তকাল | ২১শে শাওয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   অনুমোদনহীন মোড়কে ভোজ্য তেল বিক্রির অপরাধে দেড় লাখ টাকা জরিমানা   |   হোসেনপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে অনিয়মের অভিযোগ,ক্ষোভ এলাকাবাসী   |   গার্মেন্টসের ঝুট নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ দু’জন গুলিবিদ্ধ আহত পাঁচ   |   জমি নিয়ে বিরোধ পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকা মাছ হত্যার অভিযোগ   |   ৪ বছর পর নয়ন মিয়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১   |   মানুষ নিরাপদ অভিবাসনের সঠিক পথ জানলে মানবপাচার রোধ সম্ভব হবে   |   নবাববাড়ি মার্কেটে আগুন দেওয়া অপরাধী দেলাওয়ারকে পুলিশ গ্রেফতার করেছে   |   বন্দরে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপযস্ত   |   কৃষকের শতাধিক সবজী গাছ কেটে নিল দুর্বৃত্তরা   |   ইটিপি প্লান ছাড়া পরিচালিত তিনটি ডায়িংয়ের  বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন   |   বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত   |   নারায়ণগঞ্জ ক্লাব স্বাধীনতা কাপ স্নুকার চ্যাম্পিয়নশীপ উদ্বোধন    |   কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার   |   নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার, পাশবিক নির্যাতনে হত্যা পুলিশ   |   শম্ভুপুরা ইউনিয়নে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান শিমুল   |   ৮৮ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড   |   দুটি ইটভাটায় অভিযান আইন লংঘনে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা   |   মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দুই গ্রুপের সংঘর্ষ পুলিশের লাঠিচার্জ   |   ৩২ কেজি গাঁজা সহ প্রাইভেটকার আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ   |   জেলা পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত
 প্রচ্ছদ   শীর্ষ খবর   বিচার ব্যবস্থাকে ক্ষমতায় থাকার হাতিয়ার বানিয়েছে সরকার – রফিউর রাব্বি
বিচারহীনতা / বিচার ব্যবস্থাকে ক্ষমতায় থাকার হাতিয়ার বানিয়েছে সরকার – রফিউর রাব্বি
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি বলেছেন, সরকার দেশে বেছে বেছে বিচার করছে। ভিন্নমত দমনের জন্য দিনে হাজার হাজার নাম উল্লেখ করে শত শত মামলা করছে। মৃত-প্রবাসী কেউই বাদ যাচ্ছে না। এসব মামলা আবার হওয়ার সাথে সাথে পুলিশ তৎপর, কিন্তু সাড়ে দশ বছর হলেও ত্বকী হত্যার তৈরী করে রাখা অভিযোগপত্রটি আদালতে জমা দেয়া হয় না। বিচার শুরুই হয় না। বিচার ব্যবস্থাকে সরকার ক্ষমতায় থাকার হাতিয়ার বানিয়েছে। তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১২৬ মাস (সাড়ে দশ বছর) উপলক্ষে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত আলোক প্রজ্বলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, সরকার গুম-হত্যা ও ডিজিটাল নিরাপত্তা আইনের পর এখন সাইবার নিরাপত্তা আইন করে মানুষের মধ্যে ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে।

যাতে সরকারের মন্ত্রী, এমপি, আমলা ও সরকারীদলের কোরো অন্যায়-অপরাধ, দুর্নীতির বিরুদ্ধে মানুষ কথা না বলে, সরকারের দুর্বৃত্তায়নের বিরুদ্ধে প্রতিবাদ না করে। মানুষের ভোট, বাক-স্বাধীনতা, সাংবিধানিক অধিকার হরণ করে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে এই সরকার। রফিউর রাব্বি বলেন, ত্বকীর ঘাতকদের সরকার বারে বারে পুরস্কৃত করেছে। প্রধানমন্ত্রী শামীম ওসমানকে নারায়ণগঞ্জের মানুষের ঘাড়ে সিন্দাবাদের ভুতের মতো চাপিয়ে রেখেছে। এই পরিবার ও তাদের তাবেদাররা নারায়ণগঞ্জের মানুষের জীবন দুর্বিসহ করে তুলেছে। তিনি ত্বকী, সাগর-রুনীসহ নারায়ণগঞ্জের আশিক চঞ্চল বুলু, মিঠু হত্যার বিচার দাবি করেন। দৈনিক খবরের পাতার সম্পাদক এড. মাহবুবুর রহমান মাসুম প্রশাসনের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, ১৬৪ ধারায় জবানবন্দিতে নাম আসার পরেও কেন আজমেরী ওসমানকে গ্রেপ্তার করা হলো না। ত্বকী হত্যার নির্দেশদাতা শামীম ওসমানকে আইনের কাঠগড়ায় দাড় করাতে হবে। ত্বকীর সকল ঘাতকদের ফাঁসি নিশ্চিৎ করতে হবে।

তা না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। সংগঠনের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক, খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি রথীন চক্রবর্তী, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি সাংবাদিক হালিম আজাদ, উদীচী জেলা সভাপতি জাহিদুল হক দীপু, সিপিবি শহর কমিটির সভাপতি আবদুল হাই শরীফ, বাসদ জেলা সংগঠক জিএম কাদির, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহমুদুর রহমান, সামাজিক সংগঠন সমমনার সভাপতি সালাউহদ্দিন আহমেদ প্রমুখ। উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। এর পর থেকে ত্বকীর হত্যার বিচার শুরু ও চিহ্নিত আসামীদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...