নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   শিক্ষা-কর্মসংস্থান ও ভোটাধিকারের দাবিতে ছাত্র ফেডারেশনের সমাবেশ
অধিকার / শিক্ষা-কর্মসংস্থান ও ভোটাধিকারের দাবিতে ছাত্র ফেডারেশনের সমাবেশ
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ মহান শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  এর আগে শিক্ষা দিবসে শহীদদের স্মরণে চাষাছা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ছাত্র ফেডারেশনের নেতৃৃৃৃৃৃৃৃবৃন্দরা। রবিবার ১৭ সেপ্টেম্বর বেলা ১২ টায় শহরের চাষাঢ়া শহীদ মিনারে এ কর্মসূচী পালন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৃজয় সাহার সঞ্চালনায় ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি ছাত্রনেতা সাঈদুর রহমান, জেলা সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা তাইরান আবাবিল রোজা, মহানগর আহবায়ক ছাত্রনেতা সৌরভ সেন,

সোনারগাঁও থানা কমিটির আহবায়ক ছাত্রনেতা মোমেন হাসান প্রান্ত, ফতুল্লা থানা কমিটির আহবায়ক ছাত্রনেতা ইউশা ইসলাম, হাজি মিছির আলি কলেজ কমিটির আহবায়ক ছাত্রনেতা মৌমিতা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন শাখা কমিটির কর্মী-সংগঠকরা।জেলা কার্যালয় থেকে মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করে  শহর ঘুরে মিছিল চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষা আন্দোলন এবং মুক্তি সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন পরবর্তীতে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে ফারহানা মানিক মুনা বলেন, ‘মহান শিক্ষা দিবস আমাদের মনে করিয়ে দেয় ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে যে কোনো অপশক্তি এবং সরকারের যেকোনো অগণতান্ত্রিক সিদ্ধান্তকে রুখে দিতে সক্ষম। ১৯৬২ সালে স্বৈরাচারী আইয়ুব সরকারের শোষণ এবং শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন গড়ে তুলে। পুলিশের গুলিতে নিহত হন ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুল সহ নাম না জানা অনেকে। সেই দিনের সেই আন্দোলনে ছাত্রদের দাবি এবং আকাঙ্ক্ষা বাংলাদেশ স্বাধীন হওয়া সত্ত্বেও আজও পূরণ হয়নি। বরং উন্নয়নের জোয়ারে ভেসেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোর উন্নতি হয়না।

শিক্ষা ব্যবস্থার ভঙ্গুর অবস্থা, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পড়ার মান বিশ্ব রেংকিং এ তলানিতে, সাত কলেজে সেশনজট ছাত্রদের জন্য একটি কাল হয়ে দাঁড়িয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোর পড়ার পরিবেশ, ক্লাশ সংকট সহ পড়ার মান তলানিতে, মাদ্রাসা-কারিগরি শিক্ষা ব্যবস্থা অবহেলিত। সর্বোপরি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটি করুণ পরিস্থিতি।এর থেকে বের হওয়ার জন্য চাই একটা গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা। কিন্তু যদি রাষ্ট্রের চেহাড়া হয় ফ্যাসিস্ট তাহলে সেখানে শিক্ষা ব্যবস্থার গমতান্ত্রিকায়ন সম্ভব হয় না। ফলে মানসম্মত এবং গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার প্রথম শর্ত হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যাবস্থা নিশ্চিত করা। ছাত্র ফেডারেশন সেই লড়াইয়ে সদা অবিচল। আমরা মনে করি, ১৯৬২ সালের ছাত্রদের সেই আন্দোলনের ধারা আমরা বর্তমানে শিক্ষার্থীরা বহন করছি। ফলে নারায়ণগঞ্জসহ দেশের সকল শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষা এবং গণতান্ত্রিক রাষ্ট্র ও ক্যাম্পাস প্রতিষ্ঠার লড়াইয়ে আহবান জানাই। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...