নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   অর্থনীতি   যশোরে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন
যশোরে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন
  অর্থনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

ব্র্যাক ব্যাংক এবং এসএমই ফাউন্ডেশন যশোরে নারী উদ্যোক্তাদের বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে। তিন দিনব্যাপী এই নিবিড় প্রশিক্ষণ কর্মসূচি উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের একটি অংশ, যা পর্যায়ক্রমে দেশের ছয়টি জেলায় আয়োজন করা হচ্ছে। এর আওতায় ইতোমধ্যেই রংপুর ও বরিশালে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।সম্প্রতি (১৫ সেপ্টেম্বর) যশোরে ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত প্রশিক্ষণটির সনদপত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজার নাজমুল ইসলাম, ব্র্যাক ব্যাংক’র হেড অব উইমেন এন্ট্রপ্রেনর সেল খাদিজা মরিয়ম এবং ব্যাংকের স্মল বিজনেসের রিজিওনাল হেড আবু সাঈদ। পর্যায়ক্রমে বগুড়া, কুমিল্লা ও রাঙ্গামাটিতে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতিটি সেশনে ৩০ জন করে নারী উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য উদ্যোক্তাদের কোনও ফি দিতে হবে না।এই প্রশিক্ষণ কর্মসূচি সম্পর্কে ব্র্যাক ব্যাংক’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, এই এসএমই উদ্যোক্তা প্রশিক্ষণ কার্যক্রমে আমাদের অংশীদার করার জন্য আমরা এসএমই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। ব্র্যাক ব্যাংক সবসময়ই এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এই কর্মসূচির মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক পারদর্শিতা বৃদ্ধিতে কাজ করছি।তিনি আরও বলেন, আমরা আশা করি, যশোরের নারী উদ্যোক্তারা ব্যবসায় সফলতা অর্জনের জন্য এই প্রশিক্ষণের সর্বোত্তম ব্যবহার করবেন। এই প্রশিক্ষণ কর্মসূচির ফলে নারী উদ্যোক্তারা আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেল থেকে ঋণ সুবিধা পাওয়ার ক্ষেত্রে সক্ষমতা অর্জন করবেন।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...