নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   স্বাস্থ্য   ঢাকায় ডেঙ্গুর হটস্পটের শীর্ষে মিরপুর
ঢাকায় ডেঙ্গুর হটস্পটের শীর্ষে মিরপুর
  স্বাস্থ্য || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

চলতি বছরের ১২ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে ২২ হাজার ৫১৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকার ১৬ হাজার ৭৬২ জন। ঢাকায় ডেঙ্গুর হটস্পটগুলোর মধ্যে শীর্ষে মিরপুর এলাকা। এর পরের অবস্থানে আছে উত্তরা, ধানমন্ডি, মোহাম্মদপুর, বাসাবো, মুগদা, যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ এলাকা।বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে সারা দেশের ডেঙ্গু পরিস্থিতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরা হয়।প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. আহমেদুল কবির বলেছেন, ‘প্রতিনিয়ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সব হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার জন্য ব্যবস্থাপনা, লজিস্টিক, ম্যানপাওয়ার ও স্পেসগুলো তৈরি রাখার কথা বলা হয়েছে। কারণ, হাসপাতালগুলোতে ঠিক কী পরিমাণ রোগী আসবে, তা তো আগাম বলা যাচ্ছে না। সেজন্য প্রস্তুতিটা আমাদের রাখতে হবে, যাতে কোনো রোগী ফিরে না যায়। আমরা আজ ঢাকা মেডিকেল কলেজ, মুগদা, মিটফোর্ড, সোহরাওয়ার্দী, কুর্মিটোলা, রাজশাহী, সিলেট হাসপাতালসহ বিশেষায়িত ও সদর হাসপাতাল নিয়ে বসেছি।’তিনি বলেন, ‘আমাদের আপাতত কোনো চ্যালেঞ্জ নেই। যে রোগী আসছে ভালোভাবেই ম্যানেজ করা যাচ্ছে। তবে, যদি রোগীর সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে লজিস্টিক সাপোর্টের প্রস্তুতি রাখতে হবে। কারণ, ডেঙ্গু সব সময় জটিল ও ক্রাইসিসের। এটাকে রুটিনভাবে দেখলে হবে না। ব্লাড বা প্লাটিলেটের অভাব যাতে না হয়, সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে।’‘ডেঙ্গু সিজনাল কিছু না। ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য যেখানে মশার জন্ম ও বংশবৃদ্ধি ঘটছে, সেখানে ধ্বংস করা দরকার। এটা নিয়ে জনসচেতনতাই বেশি জরুরি। চিকিৎসার জায়গায় আমরা চিকিৎসা দিচ্ছি। চিকিৎসা দিয়ে রোগীকে ভালো করতে পারলেও ডেঙ্গুর যে বিস্তার সেটা তো অপ্রত্যাশিত। করোনা অদৃশ্য শক্তি, কিন্তু ডেঙ্গু চেনা শক্তি।’স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আরও বলেন, ‘এই মশা কোথায় অবস্থান করে, কীভাবে বিস্তার লাভ করে, সেটা আমরা জানি। বাসা-বাড়িতে কোনো পানি জমিয়ে রাখা যাবে না। আমাদের বাসা-বাড়িতে যদি নিজেরা সচেতন থাকি আর সিটি করপোরেশন যদি তাদের কার্যক্রম অব্যাহত রাখে, তাহলে আমরা খুব দ্রুতই স্বস্তির জায়গায় যেতে পারব।’ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘আমাদের সমন্বয়ের কোনো একটা জায়গায় গ্যাপ হচ্ছে। সেটা আমাদের পূরণ করতে হবে। সিটি করপোরেশন বাইরে কাজ করছে। বাসায় নিজের পরিচ্ছন্নতা আমাদের নিজেদেরই করতে হবে। আরবানাইজেশনের কারণে ডেঙ্গু সারা দেশেই দ্রুত ছড়িয়ে পড়তে পারে। সুতরাং সচেতনতার বিকল্প নেই।’স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত উপস্থাপনায় বলা হয়, চলতি বছরে ১২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৫১৭ জন। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। ২০২০ সালে আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৪০৫ জন। তবে, ২০১৯ সালে সর্বোচ্চ ১ লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ঢাকা সিটি করপোরেশন এলাকায় চলতি বছরের ১২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭৬২ জন। ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৭৫ জন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪৬ জন নারী এবং ২৯ জন পুরুষ মারা গেছেন।অপরদিকে, ২০১৯ সালে ডেঙ্গুতে মারা যান ১৭৯ জন। ২০২০ মৃত্যু হয় ৭ জনের। ২০২১ সালে মৃত্যু হয় ১০৫ জনের। সর্বশেষ ২০২২ সালের ১২ অক্টোবর পর্যন্ত ৭৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...