নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   রাজনীতি   বিএনপি-জামায়াতের নৃশংস বর্বরতার প্রতিবাদে সোনারগাঁও মহিলা লীগের মানববন্ধন
প্রতিবাদে / বিএনপি-জামায়াতের নৃশংস বর্বরতার প্রতিবাদে সোনারগাঁও মহিলা লীগের মানববন্ধন
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
সুমন মিয়া – সোনারগাঁ প্রতিবেদকঃ বিএনপি-জামায়াতের নৃশংস বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াও নারী সমাজ” এই শ্লোগানকে সামনে রেখে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সোনারগাঁও উপজেলা মহিলা লীগ।  বুধবার সকালে সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়। সোনারগাঁও উপজেলা মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট নুরজাহানের সভাপতিত্বে মানববন্ধনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সোনারগাঁও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম রোমা, সোনারগাঁও উপজেলা মহিলা  লীগের সাংগঠনিক সম্পাদক হেলেনা আক্তার, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আলেয়া আক্তার, বৈদ্যেরবাজার ইউনিয়ন মহিলা লীগের সভাপতি আছিয়া আক্তার, সনমান্দি ইউনিয়ন মহিলা লীগের সভাপতি শাহিনা আক্তার প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা ব্যহত করতে বিএনপি-জামায়াত অবরোধের নামে সারাদেশে নৃশংস বর্বরতা চালাচ্ছে।
দেশ ও জনগনের জানমালের ক্ষতি সাধন করে ক্ষমতায় আসার চেষ্টা কখনো সফল হবে না। তারা আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে দেশের জনগন আবারও বাংলাদেশ আওয়ামীলীগকে নির্বাচিত করবেন।
মানববন্ধনের আগে সোনারগাঁও উপজেলা মহিলা লীগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শান্তি মিছিল বের করা হয়। পরে সোনারগাঁও প্রেস ক্লাবের সামনের মানববন্ধন অনুষ্ঠিত হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...