নারায়ণগঞ্জ  বুধবার | ১০ই জুন, ২০২৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ২৩শে জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা   |   ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অটো চালকের মৃত্যু গ্রেপ্তার-১   |   বিসিবি নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে জয়ী হলেন মাসুদুজ্জামান   |   সরকারি দলের অংক, আইভীর ভবিষ্যৎ – দর্পণ কবীর   |   আইভী মাস্টার পিস ! মুক্ত বিহঙ্গ – এ্যাডঃ বিলকিস ঝর্না   |   নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙ্গে মালামাল চুরি   |   নজরদারি চালাতে আইভীর বাড়ির সামনে পুলিশের সিসি ক্যামেরা   |   বিশুদ্ধ পানি সরবারহে আধুনিক শোধনাগার স্থাপনে চীনের সাথে সাখাওয়াতের সাক্ষাৎ   |   মুঘল স্থাপত্যকীর্তি পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শন    |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা
 প্রচ্ছদ   মহানগর   লাশ দাফনের জন্য ২ হাজার টাকা উৎকোচ দাবির অভিযোগ  
উৎকোচ / লাশ দাফনের জন্য ২ হাজার টাকা উৎকোচ দাবির অভিযোগ  
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ বন্দরে ভাড়াটিয়া এক ব্যাক্তির  লাশ দাফনের জন্য ২ হাজার টাকা উৎকোচ দাবি করার অভিযোগ পাওয়া গেছে মরাদপুর  কবরস্থান কমিটি সদস্য হাজী মোতালেব মিয়ার বিরুদ্ধে।  লাশ দাফনে টাকা নেওয়ার ঘটনায় বিপাকে পড়েছে বাড়িওয়ালাসহ ভূক্তভোগীরা।  বৃহস্পতিবার (৯ নভেম্বর)  বিষয়টি নিয়ে এলাকায় চা ল্যের সৃষ্টি হয়। গত বুধবার (৮ নভেম্বর) দুপুরে বন্দরের দেওয়ানবাগ এলাকার সার্ভেয়ার জাকির হোসেনের বাড়ির ভাড়াটিয়া আবুল হোসেন (৭০) মারা যান। বৃদ্ধের মরদেহ দাফনের জন্য নাসিক ২৭ নং ওয়ার্ডে মুরাদপুর-দেওয়ানবাগ এলাকার যৌথ কবরস্থানে নিয়ে আসলে কবরস্থান কমিটির সদস্য মোতালেব হাজী লাশ দাফনের জন্য  ২ হাজার টাকা  দাবি করেন। এ নিয়ে উভয় পক্ষের দরকাষাকাষির এক পর্যায়ে দেড় হাজার টাকা হাতিয়ে নিয়ে  লাশ দাফন করতে দেয়া হয়। এ ঘটনা নিয়ে উল্লেখিত এলাকায় বেশ চা ল্যের সৃষ্টি করে।

এ ব্যপারে সার্ভেয়ার জাকির হোসেন বলেন, আমার বাড়ির ভাড়াটিয়া বৃদ্ধ আবুল হোসেন বার্ধক্য জনিত কারনে মারা যান।  মুরাদপুর কবরস্থানে লাশ দাফন করতে গেলে কবরস্থান কমিটি সদস্য ২ হাজার টাকা  দাবি করেন। পরে অনেক কাকতি মনিতি পর দেড় হাজার টাকা  দিয়ে লাশ দাফন করি। মৃত ব্যক্তি এতই দরিদ্র তার দাফন কাফনের জন্য মানুষের কাছ থেকে হাত পেতে টাকা নিতে হয়েছে। আর সেই টাকা থেকে কবরস্থান কমিটি উল্লেখিত সদস্যকে টাকা দিতে হয়েছে। বৃহস্পতিবার সকালে কবরস্থান কমিটির সভাপতি ফোন করে টাকা ফেরত নেয়ার জন্য বলেছেন। আমি এখনো যাইনি। এ ব্যপারে দেওয়ানবাগ এলাকার মেম্বার ও আওয়ামীলীগ নেতা নাজিম উদ্দিন বলেন, কবরস্থানের উন্নয়নের নামে ভাড়াটিয়ার লাশ দাফনের জন্য ২ হাজার টাকা দাবি করেছে।

আমরা কথা বলে দেড় হাজার টাকা দিয়ে লাশ দাফনের ব্যবস্থা করেছি। এ ব্যপারে করবস্থান কমিটির সভাপতি শেখ আলমগীর বলেন, লাশ দফনের জন্য কোন টাকা লাগে না। আমরা এ ধরনের কোন নিয়ম করিনি। করব দেয়ার সময় টাকা দাবি ফেরাউনের কাজ। যিনি টাকা নিয়েছেন সে ভুল করেছে। আমি টাকা ফেরত দিতে বলে দিয়েছি। এ ব্যপারে টাকা গ্রহনকারি হাজী মোবালেব  বলেন, আমরা নিজেরা একটা নিয়ম করেছিলাম লাশ দাফনের জন্য ভাড়াটিয়া হলে ২ হাজার আর স্থানীয় হলে ১ হাজার টাকা কবরস্থান উন্নয়নের জন্য দিতে হবে। তবে বিষয়টি সঠিক নয় এ কাজটা আমার ভুল হয়েছে টাকা ফেরত দেয়ার জন্য সভাপতিকে বলেছি। এমন ভুল আর হবে না। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...