নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন
উদ্বোধন / প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্মিত ১০ প্রকল্প শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এর মধ্যে একটি হলো আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন ।
আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন ( পুনঃনির্মাণ ) আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনটি ১৯২৯ সালে পৌর পাঠাগার নামে প্রতিষ্ঠিত হয় । ১৯৮৪ সালে পৌর পরিষদের সর্বসম্মতিক্রমে ও স্থানীয় সরকার বিভাগের অনুমোদনক্রমে পাঠাগারটি  আলী আহাম্মদ চুনকা পৌর পাঠাগার ” নামে নামকরণ করা হয় ।
সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের মতামতের ভিত্তিতে এই পাঠাগার ও মিলনায়তনের নকশা চূড়ান্ত করা হয়েছে । নিজস্ব অর্থায়নে ২৬.৩৩ কোটি টাকা ব্যয়ে পুনঃনির্মিত এ ভবনে রয়েছে অডিটোরিয়াম , সেমিনার কক্ষ ও আর্ট গ্যালারি , পাবলিক পাঠাগার , ছোটদের পাঠাগার এবং স্টুডিও থিয়েটার । নগরবাসীর সুস্থ বিনোদনের জন্য আন্ডারগ্রাউন্ডে স্থাপন করা হয়েছে নারায়ণগঞ্জের প্রথম মিনিপ্লেক্স ‘ সিনেস্কোপ ‘ । এ প্রকল্পের কাজ মে ২০১১ – এ শুরু হয় এবং সেপ্টেম্বর ২০১৭ – এ সমাপ্ত হয় ।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্মিত ১০ ( দশ ) টি গুরুত্বপূর্ণ প্রকল্পের পরিচিতিঃ-
 নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান্ডি ( Dundee ) খ্যাত ঐতিহ্যবাহী শিল্পসমৃদ্ধ , বন্দর এবং বাণিজ্যিক নগরী । স্বাধীনতা ব্রিটিশ সরকার ১৮৭৬ সালে ৪.৫ বর্গমাইল এলাকা নিয়ে নারায়ণগঞ্জ পৌরসভা গঠন করে । পরবর্তী ১৯৭৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে আলী আহাম্মদ চুনকা পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয় ।
পরবর্তীতে নারায়ণগঞ্জের শিল্প ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী ২০১১ সালে তৎকালীন নারায়ণগঞ্জ , সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল পৌরসভা নিয়ে সিটি কর্পোরেশন ঘোষণা করেন । সিটি কর্পোরেশনের ২০১১ সালে অনুষ্ঠিত প্রথম সিটি নির্বাচনে ডা . সেলিনা হায়াৎ আইভী মেয়র নির্বাচিত হন । তিনি সিটি কর্পোরেশন সমূহের মধ্যে প্রথম নির্বাচিত নারী মেয়র । পরবর্তীতে ২০১৬ ও ২০২২ সালে অনুষ্ঠিত সিটি নির্বাচনেও তিনি মেয়র নির্বাচিত হন । এছাড়া তৎকালীন নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে ২০০৩ হতে ২০১১ পর্যন্ত দায়িত্ব পালন করেন । তিনি বিগত ২০ বছর যাবৎ নারায়ণগঞ্জ নগরীর অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবা প্রদান করে আসছেন । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...