নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   খেলাধূলা   বেনজেমা জিতলেন ব্যালন ডি’অর
বেনজেমা জিতলেন ব্যালন ডি’অর
  খেলাধূলা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

প্রত্যাশিতভাবেই ২০২১-২২ মৌসুমের বর্ষসেরা খেলোয়াড় তথা ব্যালন ডি’অরের পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেনজেমা। সোমবার দিবাগত রাতে লিয়নে জমকালো অনুষ্ঠানে বর্ষসেরা খেলোয়াড় হিসেবে তার নাম ঘোষণা করা হয়।রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকারের হাতে ব্যালন ডি’অরের পুরস্কার তুলে দেন আরেক ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। যিনি ১৯৯৮ সালে ফ্রান্সের সবশেষ খেলোয়াড় হিসেবে জিতেছিলেন ব্যালন ডি’অর। তার দুই যুগ তথা ২৪ বছর পর করিম বেনজেমা জিতলেন মর্যাদাকর এই পুরস্কার।বেনজেমা এর আগে ৯ বার ব্যালন ডি’অরের তালিকায় স্থান পেয়েও জিততে পারেননি এই পুরস্কার। অসাধারণ পারফরম্যান্স করে অবশেষে দশমবারে এসে জিতলেন অত্যন্ত মর্যাদার এই পুরস্কার।অবশ্য ২০২১-২২ মৌসুমটি দুর্দান্ত কেটেছিল লস ব্লাঙ্কোস তারকার। রিয়ালের হয়ে ৪৬ ম্যাচে করেছিলেন ৪৪ গোল। তার অসাধারণ পারফরম্যান্সে ভর করে রিয়াল মাদ্রিদ লা লিগার শিরোপা জেতার পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়নস লিগের ১৪তম শিরোপাও শোকেসে তুলেছিল। তাতে অবধারিতভাবেই বর্ষসেরার পুরস্কারটি জিতেন বেনজেমা।এ যাত্রায় তিনি পেছনে ফেলেছেন লিভারপুলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা বায়ার্ন মিউনিখের সেনেগালের ফুটবলার সাদিও মানেকে। আর তৃতীয় হয়েছেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন।বেনজেমার আগে গেল বছর এই পুরস্কার জিতেছিলেন লিওনেল মেসি। অবশ্য আগের ১৩ বারের মধ্যে ১২ বারই ব্যালন ডি’অর জিতেছিলেন মেসি (৭ বার) ও ক্রিস্টিয়ানো রোনালদো (৫ বার)। অবশ্য এবার মেসি ব্যালন ডি’অরের তালিকায়ই স্থান পাননি। আর রোনালদো ছিলেন তালিকার ২০তম অবস্থানে।এ নিয়ে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের ঝুলিতেই গেল ১২টি ব্যালন ডি’অর। করিম বেনজেমার আগে রিয়ালের কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো, রেমন্ড কোপা, লুইস ফিগো, রোনাল্ডো নাজারিও, ফাবিও কান্নাভারো, ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ জিতেছিলেন ব্যালন ডি’অর।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনজেমার সমর্থক রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। যার সঙ্গে ১৪ বছর আগে লিয়নে দেখা হয়েছিল বেনজেমার। এরপর রিয়ালে নিয়ে এসেছিলেন তাকে।১৯৫৬ সালের পর বেনজেমা হচ্ছেন সবচেয়ে বেশি বয়সী ফুটবলার যিনি ৩৪ বছর বয়সে লোভনীয় এই পুরস্কার জিতলেন। তার আগে ১৯৫৬ সালে স্টানলি ম্যাথিউস ৪১ বছর বয়সে জিতেছিলেন ব্যালন ডি’অর।এছাড়া আরেক রিয়াল তারকা থিবাউট কোর্তোয়া হয়েছেন বর্ষসেরা গোলরক্ষক (ইয়াসিন ট্রফি)। বর্ষসেরা স্ট্রাইকার তথা গার্ড মুলার ট্রফি জিতেছেন রবার্ত লেভানডোফস্কি। বার্সেলোনার আলেক্সিয়া পুতেলাস নারী বিভাগে ব্যালন ডি’অর জিতেছেন তথা বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন। বর্ষসেরা ক্লাবের পুরস্কার জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...