নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান 
স্মারকলিপি / জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা কমিটি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস’ ২৩ এবং আসন্ন জাতীয় নির্বাচনের আগে পরে নারী ও কন্যা শিশুসহ সকলের নিরাপত্তা প্রদানের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে স্বাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন।বুধবার ৬ ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের সাথে স্বাক্ষাৎ করে আলাদা স্মারকলিপি প্রদান করেন মহিলা পরিষদ নেতৃবৃন্দ।

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার পদক্ষেপ নিতে হবে। নারী ও শিশু নির্যাতন, হত্যা, ধর্ষণ বন্ধ করতে হবে। নারী ও শিশুরা যাতে নিরাপদ পরিবেশে বসবাস করতে পারে , সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মাহমুদুল হক স্মারকলিপি গ্রহণ করেন। পুলিশ সুপার জনাব গোলাম মোস্তফা রাসেল স্মারকলিপি গ্রহণ করেন।

মহিলা পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, জেলার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি আনজুমান আরা আকসির, জেলার সহ-সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ, সহ-সভাপতি কৃষ্ণা ঘোষ, সাধারণ সম্পাদক এডভোকেট হাসিনা পারভীন, লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম, সংগঠন সম্পাদকৃ প্রীতিকণা দাস, আন্দোলন সম্পাদক শোভা সাহা, সদস্য কমলা দে ও রাশিদা বেগম, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...