নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   রূপগঞ্জে নির্বাচনী মাঠে ৯ প্রার্থীর মধ্যে তিন প্রার্থীর মধ্যে হবে হাড্ডা হাড্ডি লড়াই 
নারায়ণগঞ্জ - ১ রূপগঞ্জ আসন / রূপগঞ্জে নির্বাচনী মাঠে ৯ প্রার্থীর মধ্যে তিন প্রার্থীর মধ্যে হবে হাড্ডা হাড্ডি লড়াই 
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১ আসন রূপগঞ্জের বিভিন্ন এলাকায় ছেয়ে গেছে নির্বাচনী পোষ্টার ও ব্যানার৷ বইছে নির্বাচনী হাওয়া। নির্বাচনী মাঠে ৯ প্রার্থী, ৪ জন সক্রিয়, ৫ জন নিষ্ক্রিয় রয়েছে।
উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের পাড়া মহল্লার অলিতে-গলিতে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা। প্রার্থীদের নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
এ আসনে ৯ জন প্রার্থী। দলীয় মনোনয়ন পেয়েছে ৫ জন। স্বতন্ত্র প্রার্থী ৪জন। কেউ মাইকিং করে ভোট চাচ্ছে। কেউ লিফলেট বিতরণ করছে। প্রার্থীদের গণসংযোগ করতে দেখা গেছে।
এদের মধ্যে প্রচারে শীর্ষে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের পরপর তিনবার নির্বাচিত সাংসদ গোলাম দস্তগীর গাজী।
আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত রূপগঞ্জ উপজেলা পরিষদের পরপর তিনবার নির্বাচিত চেয়ারম্যান ও কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ শাহজাহান ভুইয়া। জাতীয় পাটির মনোনীত লাঙ্গল প্রতীকের সাইফুল ইসলাম। তৃণমূল বিএনপির মনোনিত সোনালী আঁশ প্রতীকের তৃণমূল বিএনপি মহাসচিব এড. তৈমুর আলম খন্দকারসহ ৪ প্রার্থী।
সকাল থেকে রাত পর্যন্ত তারা প্রার্থী ও সমর্থনকারীরা এলাকার বিভিন্ন পাড়া মহল্লার অলিতে-গলিতে নির্বাচনী প্রচার ও গণসংযোগ করে ভোট চেয়ে বেড়াচ্ছেন।
এরা আলোচিত চারজনই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করলেও নিরব রয়েছে বাকি পাঁচজন। ইতিমধ্যে জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীনকে জাতীয় পার্টির থেকে বহিষ্কার করা হয়েছে।
তবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এগিয়ে থাকা গাজীর জনপ্রিয়তা নিয়ে ভোটারদের কাছে বেশি আলোচনায় এসেছে তার নাম ভাঙিয়ে চলা নেতা কর্মীদের সন্ত্রাস, চাঁদাবাজি ও জমি দখল নিয়ে। কেতলি প্রতিকার সামর্থকরা চনপাড়া নির্বাচনী প্রচারণা চলাকালে কয়েকজন মুক্তি যোদ্ধার উপর হামলার বিষয় নিয়ে বেশি আলোচনা ও সমালোচনার মধ্যে পড়ছেন নৌকা প্রতীক মনোনীত গোলাম দস্তগীর গাজী।
বাকি প্রার্থীরা হলেন, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের মনোনীত মোমবাতি প্রতীকের একেএম শহিদুল ইসলাম, জাকের পার্টির মনোনীত গোলাপ ফুল প্রতীকের মো. জোবায়ের আলম ভূঞা, স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের গাজী গোলাম মর্তুজা, আলমারি প্রতীকের মো. হাবিবুর রহমান, ট্রাক প্রতীকের মো. জয়নাল আবেদীন চৌধুরী। তবে এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত তিন তিন বার নির্বাচিত সাংসদ ও রূপগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সভাপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক প্রচারণায় রয়েছে শীর্ষে। তিনি এবার নিয়ে চার বার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান। এ উপজেলার উন্নয়ন নিয়ে জনগণের দ্বারে দ্বারে ভোট চেয়ে বেড়াচ্ছেন তিনি। আবারও শতভাগ জয়ের আশা নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন।
উপজেলা নির্বাচন সূত্রে জানা যায়, ২৩ হাজার ৪৭৬ বর্গ কিলোমিটার উপজেলায় ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ২২২ টি গ্রামে ভোটার সংখ্যা হলো ৩,৮৫,৬১৬ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১,৯৬,৮৯৪ এবং মহিলা ভোটার ১,৮৮,৭২০ জন। এখানে ভোট কেন্দ্র রয়েছে ১২৮টি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...