নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   শীর্ষ খবর   আজমীরী গলিতে খাঁজা নাজমুল হাসান খানকা ভবন পুনঃনির্মাণে আলোচনা সভা অনুষ্ঠিত
আলোচনা সভা / আজমীরী গলিতে খাঁজা নাজমুল হাসান খানকা ভবন পুনঃনির্মাণে আলোচনা সভা অনুষ্ঠিত
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ শহরের আজমীরী গলি ২ নং বাবুরাইল এলাকায় খানকায়ে দারুল ইস্ক হযরত শাহ সৈয়দ খাঁজা নাজমুল হাসান নকশবন্দ খানকা শরীফের ভবন পুনঃনির্মাণের উদ্যেশ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩ ফেব্রুয়ারী বাদ এশা এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ঢাকা নবাব বাড়ির বর্তমান গদ্দিনাসীন পীরজাদা হযরত শাহ সৈয়দ খাজা আবুজার হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াজির হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াদ হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা তাহা হাসান নক্সেবন্দ আবুল ওলাই সভায় উপস্থিথ ছিলেন ।

এসময় তরিকতের পীরভাই বোন আশেকান ভক্তবৃন্দ ও এলাকাবাসিরা উপস্থিথ ছিলেন। এসময় বর্তমান গদ্দিনাসীন পীরজাদারা পীর ভাই বোন আশেকান ভক্তবৃন্দ ও এলাকাবাসির উদ্দেশ্যে আহবান জানিয়ে বলেন, জরাজীর্ণ এ খানকা শরীফ পুরাতন ভবনটি ভেঙ্গে পুনঃ নির্মান করার জন্য সকলের সহযোগিতা করতে হবে।  এসময় উপস্থিথ  সকলে পীর সাহেবদের আহবানে সারা দিয়ে খানকা শরীফ ভবন পুনঃনির্মাণে সহযোগিতা করার আশ্বাস দেন। পীরজাদাদের আহবানে আলোচনা সভায় উপস্থিত পীর ভাই ও এলাকাবাসি প্রস্তাব করেন এ একতলা খানকা শরীফ ভবনটি পাঁতলা ফাউন্ডেশন করে প্রথমিক ভাবে ৩ তলা বা ৪ তলা ভবন নির্মান করা হোক। পাশাপাশি ওজুখানা, টয়েলেট সহ পীর বোনদের বসার স্থান নির্মান করা হোক। পরে পীরজাদারা বিস্তারিত আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আগামী ১ মার্চ শুক্রবার বাদ মাগরিব আলোচনা সভার তারিখ নির্ধারন করে। এবং বর্তমান ওরশ কমিটির সকল সদস্য সহ এলাকাবাসি সকল পীর ভাই বোনদের আগামী সভায় উপস্থিত থাকার দাওয়াত দেওয়া হয়।

এসময় আলহাজ্ব শফিকুল ইসলাম, খোরশেদ আলম কালুন, আলহাজ্ব জাহীঙ্গীর আলম, মোঃ মাইনুদ্দিন, ফয়জুল ইসলাম রুবেল, মনিন হোসেন রিফাদ, রাকিব উল হাসান, হাসান উল রাজিব, হাজ্বী সালাউদ্দিন আশা, মোঃ সানাউল্লাহ চৌধুরী স্বপন, মোঃ আহসান ফারুক বাবু, মোঃ মুন্না, মোঃ শাহ আলম, মোঃ আক্তার হোসেন, মোঃ পান্ডব সহ অন্যান্য পীর ভাই ভক্তবৃন্দরা উপস্থিথ ছিলেন। #

 

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...