নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ছাই
১০ মিনিটে ২০ লাখ টাকার ক্ষতি / রূপগঞ্জে অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ছাই
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৩ মার্চ, ২০২৪
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ
রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি দোকান পুড়ে প্রায় ২০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
২৩শে মার্চ শনিবার সকাল সাড়ে ৮ টায়  ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া বাস স্ট্যান্ড বাজারে এ ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার সকাল সাড়ে ৮ টায় জাহাঙ্গীর ডাক্তারের ফার্মেসিতে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ছুটে এসে অতি সফলতার সাথে মাত্র ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় খবর পেয়ে আড়াই হাজার ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়, এবং আশপাশের দোকানগুলো রক্ষা করার জন্য সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে প্রত্যক্ষদর্শীদের দাবি ফায়ার সার্ভিস আসার আগেই বাজারের তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনের ঘটনায় ক্ষতির পরিমাণ জাহাঙ্গীরের ওষুধের ফার্মেসিতে ১০ লাখ,
শৈবালের মুদি দোকানে নগদ ৭০ হাজার টাকা সহ মোট নয় লাখ ও রিপনের সেলুনের এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফার্মেসির মালিক জাহাঙ্গীর ডাক্তার বলেন আমার পাশের দোকানদার আধুরিয়ার স্বপনের ছেলে শৈবালের মুদি দোকানে দুইদিন আগেও একবার ফ্রিজের লাইনে শর্ট-সার্কিটের স্পার্কিং হয়েছে কিন্তু সে সিরিজের লাইন ঠিক করেনি আমার ধারণা তার এই ফ্রিজের লাইন থেকেই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...