নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে গাউছিয়ায় কাঁচা বাজারে অগ্নিকাণ্ডে শত কোটি টাকার ক্ষয়ক্ষতি
১৭০ দোকান পুড়ে ছাই / রূপগঞ্জে গাউছিয়ায় কাঁচা বাজারে অগ্নিকাণ্ডে শত কোটি টাকার ক্ষয়ক্ষতি
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৪ মার্চ, ২০২৪

নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ  প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে রূপগঞ্জের গাউছিয়া -৩ কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭০টি দোকান পুড়ে শতকোটি টাকা ক্ষতি হয় বলে জান মার্কেট সমিতির সেক্রেটারি মোঃ মোশারফ।রবিবার (২৪ মার্চ) ভোর রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কাঞ্চন, পূর্বাচল, আড়াইহাজার ডেমরা, আদমজী, নারায়ণগঞ্জ ও ঢাকা ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট ৪ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনেন।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা সিআইডি ও গাজী গোলাম মর্তুজা পাপ্পা।রবিন নামের এক প্রত্যক্ষদর্শী জানান তিনি চিকিৎসা নিতে এসে ডিকেএমসির তিন তলায় রাত ৩টার দিকে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ একটা বিকট শব্দ করে বিদ্যুত চলে যায় এর কিছু সময় পর গাউছিয়া কাঁচাবাজার মার্কেটের পূর্ব পাশে তাকিয়ে আগুন দেখতে পাই। এসময় আমি ৯৯৯ এ ফোন করে আগুনের খবর ফায়ার সার্ভিসকে জানাই।

এর অল্প সময়ের মধ্যে আগুন, কাঁচাবাজারের ভেতরে ছড়িয়ে পড়ে টিন, হার্ডওয়ার, ওষুধ, মুদি মালামাল, তেল-মবিল, টায়ার-টিউব ও কাচাঁমালের দোকানসহ ১৭০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডের ঘটনায় শত কোটিটাকা ক্ষতি হয়েছে বলে দাবি করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।এ বিষয়ে ঢাকা ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তেলের দোকানে আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহতা বেড়ে যায়। এতে করে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে । আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর সঠিকভাবে বলা যাবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...