নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   চাষাঢ়ায় ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু | ম্যানেজারকে মারধরের করে পুলিশ সোপর্দ 
চিকিৎসকের অবহেলা / চাষাঢ়ায় ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু | ম্যানেজারকে মারধরের করে পুলিশ সোপর্দ 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৪ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে সিলভার ক্রিসেন্ট হাসপাতাল নামে একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় আনিকা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এসময় হাসপাতালের ভেতরে বিক্ষোভ ও ভাঙ্চুর পর ম্যানেজারকে মারধরের করে পুলিশ কাছে সোর্পদ করে নিহতের স্বজনরা। রোববার দুপুরে শহরের চাষাঢ়া এলাকায় এঘটনা ঘটে। আনিকা সদর উপজেলার ফতুল্লার নয়াবাজার এলাকার রোমান মিয়ার স্ত্রী।

নিহতের স্বজন ও স্বামী অভিযোগ, শনিবার সন্ধ্যায় চিকিৎসক সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে টনসিলের অপারেশনের জন্য ক্লিনিকে ভর্তি করানো হয় আনিকাকে। অপারেশন শেষে ভোরে তার জ্ঞান ফেরলে ব্যাথা ও শ্বাসকষ্ট হলে চিকিৎসক তাকে ইনজেকশন পুশ করার পর তার মৃত্যু হয়। মৃত্যুর খবরপেয়ে স্বজনরা এসে বিক্ষোভ করে ভাঙ্চুর করে।

পরে মরদেহ রেখে ডাক্তার, নার্স সহ হাসপাতালে সবাই পালিয়ে যায়। চিকিৎসকের অবহেলায়ই মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারে দাবি পরিবারের। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন জানান,পুলিশ সেবা ৯৯৯ এ ফোন পেয়ে এখানে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এঘটনায় হাসপাতালের দুইজনকে আটক করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...