নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে নারী পোশাক শ্রমিককে গনধর্ষণের অভিযোগে মামলা, প্রধান আসামী গ্রেফতার
বন্দরে নারী পোশাক শ্রমিককে গনধর্ষণের অভিযোগে মামলা, প্রধান আসামী গ্রেফতার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

বন্দর প্রতিনিধি: বন্দরে পোশাক শ্রমিক এক নারীকে গনধর্ষণের ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে । গত সোমবার (২৪ অক্টোবর) রাতে ভূক্তভোগী ওই নারী বাদী হয়ে প্রেমিক জাহিদসহ ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা আরো ৫ জনকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করে। যার মামলা নং ৩৩(১০)২০২২ইং। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত প্রেমিক জাহিদুল ইসলাম জাহিদকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে। পুলিশ জানিয়ে গনধর্ষন মামলার অন্যান্য অসামীদের গ্রেপ্তারের চেস্টা চালাচ্ছে পুলিশ।গ্রেপ্তারকৃত প্রেমিক জাহিদুল ইসলাম জাহিদ বন্দর কলাবাগ এলাকার দ্বীন ইসলাম মিয়ার ছেলে। এছাড়াও পলাতক অন্যান্য অভিযুক্তরা হচ্ছে  কলাবাগ ঝাউতলা এলাকার ফারুক মিয়ার ছেলে ইসমাঈল হোসেন ইমন(২২),বালুচড় এলাকার মৃত নুর মোহাম্মদ মিয়ার ছেলে নাহিম(২১),একই এলাকার সাকিব(২১)সহ অজ্ঞাতনামা আরো ৫ জন। গ্রেপ্তারকৃত ধর্ষক প্রেমিক জাহিদুল ইসলাম জাহিদকে সোমবার (২৪ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।  মামলার এজাহার তথ্য সূত্রে জানা গেছে, ১ বছর পূর্বে বন্দর ইউনিয়ন কলাবাগ এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে শহরের একটি হোসিয়ারী প্রতিষ্ঠানে চাকরী করে আসছে ভ’ক্তভোগী নারী। গত ৩ মাস পূর্বে পারিবারিক কলহের কারনে ভূক্তভোগী নারী সাথে তার স্বামীর  ডিভোর্স হয়। একই হোসিয়ারীতে চাকুরী করার সুবাদে একই এলাকার জাহিদুল ইসলামের সাথে সখ্যতা তৈরী হয়। উভয়ে প্রায় সময়ই এক সাথে বিভিন্ন স্থানে বেড়াতে যেত। এরই ধারাবাহিকতায় গত ১৮ অক্টোবর রাত সাড়ে ৯টায় কাজ শেষে  বন্দর খেয়াঘাট পার হলে জাহিদুল ইসলাম আমাকে প্রায় সময়ের ন্যায় ঘুরতে যাওয়ার কথা বলে মোটর সাইকেল যোগে বন্দর ইউনিয়নস্থ বালুচর এলাকাস্থ সৈয়দ রফিকুল মিয়ার বাড়িতে নিয়া যায়। সেখানে  কলাবাগ ঝাউতলা এলাকার ফারুক মিয়ার ছেলে ইসমাঈল হোসেন ইমন,বালুচর এলাকার মৃত নুর মোহাম্মদ মিয়ার ছেলে নাহিম,একই এলাকার সাকিবসহ অজ্ঞাতনামা আরো ৫ জন লোক আছে। জাহিদুলসহ সবাই মিলে আমাকে চড় থাপ্পর মারিয়া আমার কাছে থাকা ১৫’শ টাকা ও মোবাইল কেড়ে নেয়। পরে সেখানে জাহিদ আমাকে জোর পূর্বক ইচ্ছার বিরোদ্ধে ধর্ষন করে এবং পালাক্রমে জাহিদের সহযোগী বাকি ৮ জন মিলে ভয় দেখিয়ে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করেন। এবং কাউকে কিছু বললে প্রানে মেরে ফেলবে বলে হুমকি দেয়। #

বন্দর প্রতিনিধি
শিপু/রা, ০২/১৯ এ/এম

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...