নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   আমরা চাইলে সবকিছু পারি এটা সত্য নয়, আমাদেরও সীমাবদ্ধতা রয়েছে – এএসপি সোহান
উঠান বৈঠক / আমরা চাইলে সবকিছু পারি এটা সত্য নয়, আমাদেরও সীমাবদ্ধতা রয়েছে – এএসপি সোহান
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৫ মার্চ, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: সোহান সরকার বলেছেন, আমরা আপনাদের বন্ধু হতে চাই। আমরা জনতার পুলিশ। আমরাও আপনাদের মত সাধারণ মানুষ, আমারও পরিবার আছে। আবার আপনাদের পরিবারের অনেকে পুলিশ আছে। আমরা সবাই মিলে পুলিশ পরিবার। আপনারা আপনাদের সমস্যার কথা বলেছেন। এখানে ইভটিজিং, কিশোর গ্যাং ও মাদকের সমস্যা রয়েছে। আপনারা খুব শিঘ্রই এদের তালিকা করবেন। এটা আপডেটেড হতে হবে। দায়সারা তালিকা যেন না হয়, আপডেট তালিকা করতে হবে।

রোববার (২৪ মার্চ) বন্দর থানার উদ্যোগে আয়োজিত উঠান বৈঠক ও বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।তিনি বলেন, প্রকাশ্যে অনেকে হয়ত বলতে চান না। ডিউটি অফিসারদের নাম্বার আছে। আপনারা প্রয়োজনে মেবাইলে এসএমএস দিয়ে অপরাধীদের কথা জানাবেন৷ আপনাদের পরিচয় গোপন রাখা হবে। বর্তমানে যারা সক্রিয় তাদের নাম আমরা জানতে চাই। প্রথমে আমাদের তথ্য দরকার। তারপর আমরা এ্যাকশনে যাবো।

আমরা চাইলে সবকিছু পারি এটা সত্য নয়। আমাদেরও সীমাবদ্ধতা রয়েছে। আমাদের জনবলের ঘাটতি আছে। আমাদের পেট্রোলিং করতে হয় আবার তদন্তও করতে হয়। আপনারা আমাদের স্পটগুলো জানাবেন। কোন কোন স্পটে ওরা এসকল কাজগুলো করে।ইভটিজাররা কিন্তু অন্য জায়গা থেকে আসেনা। তারাও আপনাদের এলাকার সন্তান। আমরা সবাই সচেতন হলে সামাজিক বন্ডিং তৈরি করতে পারলে এগুলো থাকবে না। আগে ইভটিজিং ছিল না। কারণ সবাই সবাইকে চিনত। আমরা মুরুব্বিদের ভয় পেতাম। আমরা যা ইচ্ছে তা করতাম না।

সামাজিক সুরক্ষাও প্রয়োজন। ১৬ বছরের একটা ছেলেকে মামলা দেয়ার কথা আসলে তার ভবিষ্যত নিয়েও ভাবতে হয়। তাই সামাজিক ও আইনগত দুভাবে এগুলে আমরা অবশ্যই এটা করতে পারবো।তিনি বলেন, সিটি করপোরেশনের সাথে আলাপ করে চেষ্টা করবো। দিনের বেলা সিমেন্টের গাড়িগুলো যেন না চলে। নারায়ণগঞ্জের আরেকটা সমস্যা হল এখানে অনেক অটোরিকশা চালক খুন হয়। আপনারা সচেতন হয়ে চলবেন। রাতের বেলা যাত্রীদের কেউ দূরে যেতে চাইলে মোবাইলে কল দিয়ে পাঁচ সেকেন্ড রেখে কেটে দিন। তাহলে এটা ট্রেস করা যাবে। তাহলে সে যত খারাপই হোক এগুলো করতে সাহস পাবে না।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফার সভাপতিত্বে প বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর আবুল কাউসার আশা।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...