নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরন করে নারায়ণগঞ্জে সর্বস্তরে মহান স্বাধীনতা দিবস উদযাপন
যথাযোগ্য মর্যাদায় / বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরন করে নারায়ণগঞ্জে সর্বস্তরে মহান স্বাধীনতা দিবস উদযাপন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  যথাযথ মর্যাদায় বিনম্র শ্রদ্ধায় নারায়ণগঞ্জে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। নানা আয়োজনের স্বাধীনতা দিবসে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,  রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ দিবসটি উদযাপন করেছে। বীর শহীদ মুক্তিযুদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরন করতে চাষাঢ়া বিজয় স্তম্ভে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানানো হয়।মঙ্গলবার ২৬ মার্চ সকাল ছয়টায় শহরের চাষাঢ়ায় বিজয়স্তম্ভের সামনে ৩১ বার তোপধ্বনির পর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠিকতা। বিজয়স্তম্ভে ফুল দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মুক্তিকামী  শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

শুরুতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হাসানের নেতৃত্বে বিজয়স্তম্ভে ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন।এরপর শ্রদ্ধা জানায় পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের নেতৃত্বে জেলা পুলিশ, জেলা সিভিল সার্জন, জেলা পরিষদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ জেলা কারাগার, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, এলজিইডিসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।পরে সকাল আটটায় ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামে মাঠে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুচকাওয়াজ, শারীরিক কসরত, খেলাধুলা,শ হীদদের স্মরনে বিভিন্ন মনোমুগ্ধকর ডিসপ্লে ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এদিকে শহরের দুই নং রেলগেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগসহ সহযোগী সংগঠন গুলো। এসময়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অন্যদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,

শ্রমিকদলসহ সহযোগী সংগঠন গুলো নিয়ে শহরে র‌্যালি বের করা হয়। পরে চাষাঢ়া চত্বরে নির্মিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।এছাড়াও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রশাসনের উদ্যোগে পুস্পস্তবক অর্পণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুচকাওয়াজ, শারীরিক কসরত, খেলাধুলা, শহীদদের স্মরনে বিভিন্ন মনোমুগ্ধকর ডিসপ্লে ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। #

 

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...