নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   পানগাঁওয়ে তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন সম্পন্ন
লীলা কীর্তন / পানগাঁওয়ে তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন সম্পন্ন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  বিশ্বের সকল জীবের শান্তি কামনায়’ ১০তম বার্ষিক শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। সোমবার হতে শনিবার পর্যন্ত ২৪ প্রহরব্যপী দক্ষিণ কেরাণীগঞ্জের পানগাঁও বটতলা শ্রীশ্রী রাধা মাধব জিউ মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠান শুরু হয়।

গত সোমবার সন্ধ্যা ৭টায় শ্রীমদ্ভগবদগীতা পাঠের মধ্য দিয়ে অধিবাস অনুষ্ঠানের শুরু করেন, প্রাক্তন শিক্ষক ও সাংবাদিক শ্রী রণজিৎ মোদক। মঙ্গলবার ১২ চৈত্র হতে ১৪ চৈত্র পর্যন্ত শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান, ১৫ই চৈত্র শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন শেষে দ্বিপ্রহরে শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ভোগরাগ অন্তে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে এবং ১৬ চৈত্র ভোরে নগর কীর্তন, দধিমঙ্গল, জলকেলী, কুঞ্জভঙ্গ ও মহন্ত বিদায় অনুষ্ঠিত হবে।

শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান ও শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে সকল ভক্তরা উপস্থিত থাকায় ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন আয়োজক কমিটির সভাপতি শ্রী নির্মল সরকার ও সহ-সভাপতি শ্রী প্রদীপ রায় এবং সাধারণ সম্পাদক শ্রী সম্পদ সিদ্ধা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...