নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   সোনারগাঁয়ে এসিল্যান্ডের গাড়ীর চাপায় টাইলস ব্যাবসায়ী নিহত
বেপরোয়া গতি নিয়ন্ত্রন হারিয়ে / সোনারগাঁয়ে এসিল্যান্ডের গাড়ীর চাপায় টাইলস ব্যাবসায়ী নিহত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

সোনারগাঁ প্রতিবেদকঃ সোনারগাঁয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি)র গাড়ির চাপায় এক টাইলস ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত টাইস ব্যবসায়ীর নাম ওয়াহিদ হোসেন দিলীপ (৪৫)। রবিবার ইফতারের আগ মুহুর্তে পৌরসভার কামাল সাহেবের মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত দিলীপ পৌর এলাকার রাইজদিয়া গ্রামের রিয়াজউদ্দিনের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের পনের বিশ মিনিট আগে পৌর এলাকার পানাম বাজারের দিক থেকে এসিল্যান্ডের গাড়িটি বেপরোয়া গতিতে এসিল্যন্ড অফিসে যাওয়ার সময় পৌর কার্যালয়ের পার্শ্ববর্তী কামাল সাহেবের মাকের্টের সামনে দাঢ়িয়ে থাকা টাইলস ব্যবসায়ী  ওয়াহিদ হোসেন দিলীপকে (৪৫) কে চাপা দিয়ে রাস্তার পাশে গ্যারেজে ঢুকে পরে।

জানা গেছে, উপজেলা সাদিপুর ইউনিয়নের সাদিপুর সিনিয়র আলীম মাদ্রাসার ম্যানেজিং কমিটির দায়িত্ব পালন শেষে  উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. ইব্রাহিমকে নিয়ে গাড়িটি এসিল্যান্ড অফিসের দিকে যাচ্ছিল। এ সময়  গাড়িটি দিলীপকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত দিলীপ তার টাইলসের দোকানের পাশে গোডাউনের সামনে দাড়িয়ে ছিল।


দূর্ঘটনার পর এসিল্যান্ড নিরাপদে গাড়ি থেকে বের হয়ে আসেন। তবে গাড়ির চালক নাজিম(৩৫) পলাতক রয়েছে।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দূর্ঘটনার শিকার টাইলস ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. ইব্রাহিমের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
নিহতের স্ত্রী লিপি আক্তার জানান, তার স্বামী এসিল্যান্ডের বেপরোয়া গতির গাড়ির চাপায় নিহত হয়েছে। এর সঠিক তদন্ত ও বিচার দাবি করে বলেন আমার চারটি সন্তান চির দিনের জন্য এতিম হয়ে গেল।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...