নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   আওয়ামীলীগ নেতা হত্যাচেষ্টা মামলাসহ ১৯ মামলার আসামী সোহেল মেম্বারকে গ্রেফতার
গ্রেফতার / আওয়ামীলীগ নেতা হত্যাচেষ্টা মামলাসহ ১৯ মামলার আসামী সোহেল মেম্বারকে গ্রেফতার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য চিহ্নিত ম্দাক ব্যবসায়ি উপজেলা আওয়ামীলীগ নেতা দেলোয়ার হত্যা চেষ্টা মামলাসহ ১৯ মামলার আসামী সোহেল মেম্বার (৩০) কে দেড় হাজার পুরিয়া ( ১৫০ গ্রাম) হেরোইনসহ গ্রেফতার করে রোববার সকালে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে পুলিশ। তার পিতা মকবুল হোসেনও মাদক মামলায় হাজতবাস করছেন।

এর আগে শনিবার দুপুরে তাকে উপজেলার দিঘলদী এলাকা থেকে উল্লেখিত মাদক দ্রব্যসহ গ্রেফতার করা হয়। সোহেল মেম্বার গ্রেফতারের পর থেকে কোর্টে প্রেরণের পূর্ব মুহুর্ত পর্যন্ত থানায় নেয়া হয় বাড়তি নিরাপত্তা।আড়াইহাজার থাানর ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, বালিয়াপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে সোহেল মেম্বারের পিতা মাতাসহ পরিবারের সব সদস্যরা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।

তার নামে মাদক ও হত্যা চেষ্টাসহ ১২ টি মামলা অনলাইনে পাওয়া গেছে। তা ছাড়া দেশের বিভিন্ন থানায় আরও ৫/৭ টি মামলা রয়েছে। সম্প্রতি সোহেল মেম্বারের নেতৃত্বে সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান আওয়ামীলীগ নেতা বালিয়াপাড়া গ্রামের দেলোয়ার হোসেন কে কুপিয়ে হত্যার চেষ্টা ও আর তুষার নামে এক ছাত্রলীগ নেতাকে হত্যার উদ্দেশ্যে গুলি করার অভিযোগে মামলা রয়েছে। এলাকাবাসি জানায়, সোহেল মেম্বারের পুরো পরিবার মাদক ব্যবসার সাথে জড়িত। তার পিতা এখনো মাদক মামলায় জেল হাজতে আছে। তাদের নামে বহু মামলা রয়েছে। বিগত ইউপি নির্বাচনে মাদক ব্যবসায়ি সোহেল পেশি শক্তি খাটিয়ে মামলা থেকে বাঁচার জন্য বিনা ভোটে ইউপি সদস্য হয়। এর পর থেকে তার সন্ত্রাসী কর্মকান্ড বহু মাত্রায় বেড়ে যায়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...