নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   ফ্লাট মালিককে উচ্ছেদের জন্য ওয়াসা লাইন বন্ধ করে দিয়েছে অপর ফ্লাট মালিক 
উচ্ছেদ / ফ্লাট মালিককে উচ্ছেদের জন্য ওয়াসা লাইন বন্ধ করে দিয়েছে অপর ফ্লাট মালিক 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দরে এক ফ্লাট মালিককে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য ওয়াসার পানির লাইন বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে অপর ফ্লাট মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় ভূক্তভোগী ফ্লাট মালিক লাছমিন আক্তার বাদী হয়ে মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে অপর ফ্লাট মালিক রকিবসহ  আরো ৪/৫ জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এর আগে গত শুক্রবার (২৯ মার্চ) রাতে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে এ  ঘটনাটি ঘটে। পুলিশ অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে,  বন্দর উইলসন রোড এলাকার বাসিন্দা মৃত জয়নাল আবেদীন মিয়ার স্ত্রী লাছমিন আক্তার দীর্ঘ দিন তার স্বামী মালিকানাধীন ফ্লাটে বসবাস করে আসছে। তার ছেলে উচ্চ শিক্ষা গ্রহনের জন্য বর্তমানে র্জামানিতে অবস্থান করছে।   ফ্লাট মালিক লাছমিন বেগম ৫ তলা ভবনের নিচতলার একটি ফ্লাটে বসবাস করে আসছে। সে সাথে তার স্বামী ক্রয়কৃত ২য় তলার সম্পর্ন ফ্লাটটি ভাড়া দিয়ে রাখে। লাছমিন একা বসবাস করার সু্বাদে বি্বাদী রকিবসহ তার সহযোগিরা  বি়ভিন্ন সময়ে তাকে অমানবিক নির্যাতনসহ বিভিন্ন ভাবে হুমকি দামকি দিয়ে আসছিল।  এর ধারাবাহিকতায়

গত শুক্রবার (২৯ মার্চ) দুপুরে উল্লেখিত বিবাদী রকিবসহ অজ্ঞাত নামা ৪/৫ জন সন্ত্রাসী ভূক্তভোগী গৃহবধূ ফ্লাটে অনাধিকার ভাবে প্রবেশ করে মারমুখী আচরনসহ প্রান নাশের হুমকি প্রদান করে। পরে একই দিন রাতে রকিবসহ তার সাঙ্গপাঙ্গরা ক্ষিপ্ত হয়ে ওয়াসার পানির লাইন বন্ধ করে দেয়। গত ৫ দিন ধরে পানির লাইন বন্ধ থাকার কারনে উল্লেখিত ৫ তলা ভবনের বিভিন্ন ফ্লাটে ভাড়াটিয়াগন  পানি বঞ্চিত হয়ে পরে। এ অবস্থা থেকে রেহাই পাওযার জন্য প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগীরা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...