নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   লাঙ্গলবন্দ স্নানোৎসবে কোনো মেলা বসতে পারবে না – সেলিম ওসমান এমপি
প্রস্তুতি সভা / লাঙ্গলবন্দ স্নানোৎসবে কোনো মেলা বসতে পারবে না – সেলিম ওসমান এমপি
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য  বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান বলেছেন, হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থ স্থান বন্দরের লাঙ্গলবন্দের আদি ব্রহ্মপুত্র নদের তীরে দুই দিন ব্যাপী স্নানোৎসব শুরু হচ্ছে । স্নান উৎসবে  অংশগ্রহণকারী তীর্থ যাত্রীদের চলাচলের সুবিধার্থে তীর্থ স্থানের সড়কের দুই পাশে কোনো মেলা বসতে পারবেনা। স্নান ঘাটের আশ পাশে অস্থায়ী দোকান পাটও বসানো যাবেনা।

তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জন্য স্থানীয় প্রশাসনকে নিদেশনা দিয়ে বলেন তীর্থ যাত্রীরা যাতে সুষ্ঠু সুন্দর পরিবেশে স্নান সম্পন্ন করতে পারে সেদিকে সকলের সতর্ক দৃষ্টি রাখতে হবে। বুধবার (৩মার্চ) সকাল ১০টায় বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে অষ্টমী স্নানোপলক্ষে  বন্দর উপজেলা প্রশাসন আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভুমি) মনিষা রাণী কর্মকার, বন্দর থানার ওসি গোলাম মোস্তফা,  ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, ছালিমা হোসেন শান্তা,  বন্দর ইউপি চেয়ারম্যান এহসানউদ্দিন আহমেদ,  দেলোয়ার হোসেন প্রধান,  হাজী মোঃ চান মিয়া, নারায়ণগঞ্জ পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন,  পরিতোষ সাহা, শ্যামল সাহা, সুশিল দাস প্রমুখ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...