নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   ২৫০০ পরিবারের মাঝে বঙ্গসাথী ক্লাবের ঈদ সামগ্রী বিতরণ
ঈদ সামগ্রী বিতরন / ২৫০০ পরিবারের মাঝে বঙ্গসাথী ক্লাবের ঈদ সামগ্রী বিতরণ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ প্রতি বছরের ন্যায় এছরও আড়াইহাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী ঈদ উপহার বিতরন করেছে বঙ্গসাথী ক্লাব।
সোমবার  ৮ এপ্রিল ২৮ রমজান দুপুরে শহরে পশ্চিম দেওভোগ বঙ্গসাথী ক্লাব কার্যালয়ে এ ঈদ উপহার বিতরন করা হয়। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিথ ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিল ওবায়দুল্লাহ,  জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর শাওন অঙ্কন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন দেওভোগ বড় জামে মসজিদের খতিব বিশিষ্ট মাওলানা আলহাজ্ব মহিউদ্দিন হামিদী,
https://youtu.be/P9J71K2FueY?si=kpihUrc8y9aJKh9a
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম , জেলা যুবলীগের সহ – সভাপতি মোহাম্মদ আলী রেজা রিপন ,  সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার শুভ , পঞ্চায়েত কমিটির আহম্মেদ ব্যাপারী ও বায়তুল জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান তপন,  বঙ্গসাথী ক্লাবের সিনিয়র সহ সভাপতি ফাইজুল ইসলাম রুবেল, আব্দুর রব রনি। এসময় বঙ্গসাথী ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যরা উপস্থিথ ছিলেন।
এ বিষয়ে পবিত্র মদিনা শরীফে ওমরা হজ্জ পালনরত অবস্থায় বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল মোবাইল ফোনে জানিয়েছেন,  প্রতি বছর আমরা অসহায়দের মানুষের পাশে বঙ্গসাথী ক্লাব রয়েছে । নাসিক মেয়র ডা . সেলিনা হায়াৎ আইভীর পরামর্শে বঙ্গসাথী ক্লাব সংগঠনটি পরিচালনা করা হচ্ছে । মানুষের পাশে সব সময় বঙ্গসাথী আছে , থাকবে । তিনি ওমরা হজ্জ পালন করে নারায়ণগঞ্জ সহ দেশবাসির জন্যা দোয়া করেছেন জানিয়ে নারায়ণগঞ্জবাসি সকলের কাছে তার জন্য দোয়া কামনা করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...