নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   জাকির খান মুক্তি পরিষদ’র আয়োজনে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইফতার দোয়া / জাকির খান মুক্তি পরিষদ’র আয়োজনে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষ থেকে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল জাকির খান মুক্তি পরিষদ এর আয়োজনে অনুষ্ঠিত হয়।রবিবার ৭ এপ্রিল ২৭ রমজান বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬ নং ওয়ার্ডস্থ জান্নাত কমিউনিটি সেন্টারে এ আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা মোঃ দিদার খন্দকারের সভাপতিত্বে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় গার্মেন্টস শ্রমিক দলের সাধারণ সম্পাদিকা লতা বেগম, গার্মেন্টস শ্রমিক দলের কেন্দ্রীয় সহ সভাপতি হারুন অর রশীদ, মহানগর বিএনপি’র প্রবীণ নেতা মোঃ মনির হোসেন, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ লাভলু। এছাড়াও জেলা যুব দলের সাবেক সহ সভাপতি মোঃ পারভেজ মল্লিক’র সঞ্চালনায় আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, জাকির খান মুক্তি পরিষদ’র মো. ফরিদ আহামেদ,

মো. সলিমুল্লাহ সেলিম, মো. খোকন,মো. নাছির, মো. আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম রতন, মো. মামুন সরদার, শেখ সালেহ রনি, মো. মশু, মো. রিয়াজ, মো. লিংরাজ খান, মো. এজাজ চৌধুরী, মো. কামাল, শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু, খোকন সাহা, লিংকন খান, এড. রাজিব মন্ডল, এইচ এম হোসেন  ইরফান ভূইয়া, মো. এল কে রনি, মো. জুয়েল, মো. শাহিন, মীর মো. রাজিব প্রমুখ।

আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খানের কারামুক্তিরসহ দেশ বাসির জন্য বিশেষ দোয়া করা হয়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...