নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত । আহত ৩
দুর্ঘটনা / বন্দরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত । আহত ৩
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দরে বেপরোয়া  ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিক্সার আরো ৩ যাত্রী । স্থানীয় জনতা আহতদের মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। মঙ্গলবার (১৬ এপ্রিল)  বিকেলে সাড়ে ৩টায় বন্দর উপজেলার ধামগড়ের রামনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালকের নাম দুখু মিয়া(৪৫)। তিনি বন্দরের বাঙাল বাড়ি এলাকার সদর আলীর ছেলে।

আহতদের নাম পরিচয় তাৎক্ষনিক ভাবে জানা যায়নি। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে  ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার  দিকে ৩ যাত্রী নিয়ে মিশুক গাড়ীটি  মদনগঞ্জ থেকে মদনপুর যাচ্ছিল। পথে বন্দরের রামনগর এলাকায় ইটখোলা ব্যবহৃত একটি  ট্রাক,

( ঢাকা মেট্রো ন -২০৯৬- ৮৫) মিশুক গাড়ীটিকে  সামনে দিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক ঘটনাস্থলে নিহতসহ   ৩ যাত্রী মারাত্মক ভাবে  আহত হয়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান, মিশুক চালককে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ট্রাকটি আটক করা হয়েছে । চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...