নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   ৩ হাজার বিঘা তিন ফসলি জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা করলো ইউএনও
নিস্কাশন / ৩ হাজার বিঘা তিন ফসলি জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা করলো ইউএনও
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর, বোচারবাগ, দেবই, কর্ণগোপ, নারসিংগল, হাউলিপাড়া, মিরকুটিরছেও, মাঝিপাড়াসহ আশপাশের এলাকার প্রায়
৩ হাজার বিঘা ধান খেত ও তিন ফসলি জমি রক্ষার্থে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে জলাবদ্ধতা নিরসন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহসান মাহমুদ রাসেল ।
গতকাল ১৬ এপ্রিল মঙ্গলবার  দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের খালের মুখে ভরাটকৃত মাটি অপসারণ করে এ পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন  বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নারায়নগঞ্জ উপ বিভাগীয় প্রকৌশলী রকিবুল আলম রাজিব, উপজেলা কৃষি অফিসার আফরোজা সুলতানা,
রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী উপ সহকারী আশরাফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, পানি উন্নয়ন বোর্ডের কার্যকরী সদস্য মনির হোসেনসহ এলাকার কৃষকরা। পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ায় ইউএনও আহসান মাহমুদ রাসেলকে  ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ঐ এলাকার কৃষকরা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...