নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   পিকআপ-সিএনজি সংঘর্ষে একই পরিবারের চার জনসহ আহত-৫
সড়ক দুর্ঘটনা / পিকআপ-সিএনজি সংঘর্ষে একই পরিবারের চার জনসহ আহত-৫
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাচ জন আহত হয়েছে।   গতকাল ১৭ এপ্রিল বুধবার  উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী এলাকায় (রূপসী-কাঞ্চন) বাইপাস সড়কে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। আহতরা হলেন উপজেলার হাটাবো আতলাশপুর এলাকার মমিনুল হোসেন (৬০), তার ছেলে আবু রায়হান (২৮), ইমরান (২২),  সোবহান (১৮) এবং পিকআপ ড্রাইভার।
https://youtu.be/P9J71K2FueY?si=kpihUrc8y9aJKh9a
এদের মধ্যে ইমরানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে  উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তার অবস্থা আশংকা জনক।  প্রত্যক্ষদর্শীরা জানান, মুড়াপাড়া দিকে থেকে আসা ঢাকা-থ-১১-৬৯০৪ নং সিএনজি যোগে একই পরিবারের ৪ জন এক সঙ্গে হাটাবো আতলাশপুর এলাকার দিকে রওয়ানা হয়।
বানিয়াদী এলাকায় এলাইট মিলের সামনে পৌছা মাত্র কাঞ্চন দিক থেকে আসা ঢাকা মেট্রো ন-১২-৪৬৪৬ নং পিক আপ গাড়িটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সিএনজিতে থাকা চার জনই এবং পিকআপ ভ্যানের ড্রাইভারসহ পাচজন গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে তাদেরকে আশপাশের লোকজন উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে যায়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...