নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   মোটর সাইকেল কিনে না দেওয়ার জুবায়ের আত্মহত্যা 
আত্মহত্যা / মোটর সাইকেল কিনে না দেওয়ার জুবায়ের আত্মহত্যা 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ  বন্দরে মোটর সাইকেল কিনে না দেওয়ায় অভিমান করে মোঃ জুবায়ের (১৮) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে  খবর পাওয়া গেছে। গত বুধবার (১৭ এপ্রিল) রাতে বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বন্দর থানা পুলিশ  বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে  শয়ন কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

নিহত জুবায়ের বন্দর উপজেলার উত্তর কুশিয়ারা গ্রামেরধধ নূরুজ্জামানের ভাড়াটিয়া শাহনেওয়াজের ছেলে। এলাকাবাসী জানান, কয়েকদিন যাবত জুবায়ের তার বাবার কাছে মোটর সাইকেল কিনে দেওয়ার  জন্য আবদার করে । দরিদ্র বাবার পক্ষে কিনে দেওয়া সম্ভব না হওয়ায় অভিমান করে জুবায়ের।

এরপর বুধবার রাতে তার শয়ন কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। বন্দর থানার এসআই অভিজিৎ জানান,  এ ব্যাপারে বন্দর থানায় (অপমৃত্যু) মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...