নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   বহুতল ভবনে দুর্ধর্ষ চুরি, বাড়ীর মালিকের অসর্তকতাকে দায়ি করেছে ভোক্তভোগী
দুর্ধর্ষ চুরি / বহুতল ভবনে দুর্ধর্ষ চুরি, বাড়ীর মালিকের অসর্তকতাকে দায়ি করেছে ভোক্তভোগী
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ সদর উপজেলার ফতুল্লা থানাধিন এনায়েতনগর ইউনিয়নের পূর্ব মাসদাইর শেরে বাংলা রোডস্থ সোহেল মাহামুদ গংদের বহুতল ভবনের চতুর্থ তলায় ভাড়াটিয়া ব্যবসায়ী শাহজাহানের ফ্লাটের দরজার তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে শাহজাহান বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ০১ টার দিকে ফতুল্লা মডেল থানায় অজ্ঞাত চোর বা চোরদের বিরুদ্ধে অভিযোগ করেন।

গত বুধবার (১৬ এপ্রিল) গভীর রাতে এ চুরির ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগীর প্রাথমিক ধারণা। ভুক্তভোগী স্বপরিবারে গত রবিবার (১৪ এপিল) রাতে চট্টগ্রামে ভ্রমনের উদ্দেশ্যে রওনা দেন। পরে বৃস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১১ টায় বাসায় ফিরে ফ্লাটের মেইন দরজার তালাটি ভাঙ্গা অবস্থায় ঝুলন্ত দেখতে পান। বাসায় ঢুকে আসবাবপত্র এলোমেলো ও ভাংচুর করা দেখেন। অজ্ঞাত চোর বা চোরেরা তার ফ্লাটের ওর্য়াডড্রপ থেকে ৫ টি মোবাইল ও নগদ ৪১ হাজার টাকা এবং ষ্টিলের আলমারিতে থাকা আড়াই ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার চুরি করে। যার অনুমান মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। তবে ভুক্তভোগী আরো জানান, বাড়ীর মালিকের অবহেলা ও অসর্তকতার কারণে তার ফ্লাটে চুরি হয়েছে। এই বাড়ীতে পূর্বেও আরো ৩ বার দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছিলো। এছাড়াও এই বাড়ীর পাশে কাশেম নগর আবাসিক প্লট এড়িয়ায় গড়ে উঠেছে কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্য।

এরা এলাকার মুরুব্বীদের কোন তোয়াক্কা করেনা। হতেপাড়ে এ সকল কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীরাই চুরির ঘটনা ঘটিয়েছে।

বাদির বরাতে বিষয়টি নিশ্চিত করে অভিযোগের তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানা এসআই মিজানুর রহমান সজিব বলেন, গত রবিবার (১৪ এপিল) রাতে শাহজাহান স্বপরিবারে চট্টগ্রামে ভ্রমনের উদ্দেশ্যে রওনা দেন। এ সুযোগে পূর্ব পরিকল্পিতভাবে অজ্ঞাত চোর বা চোরেরা দরজার টালা ভেঙ্গে ওই ফ্ল্যাটে চুরি করে। আর এ বিষয়ে তদন্ত চলছে। দ্রæত জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...