নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   শীর্ষ খবর   সোনারগাঁওয়ে হাওরের ঐতিহ্যবাহী মালজোড়া গানের আসর | গান নিয়ে সেমিনার 
মূল প্রবন্ধ উপস্থাপন / সোনারগাঁওয়ে হাওরের ঐতিহ্যবাহী মালজোড়া গানের আসর | গান নিয়ে সেমিনার 
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
হাসান উল রাকিব – নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বৈশাখী মেলায় হাওরের ঐতিহ্যবাহী মালজোড়া গানের আসর ও গান নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে । সেমিনারে ঐতিহ্যবাহী মালজোড়াগান নিয়ে বিষয়ে মূলপ্রবন্ধ পাঠ করেন লোকসংস্কৃতি গবেষক ও লেখক সুমনকুমার দাশ। এসময় তাকে উত্তরীয় পড়িয়ে সম্মান জানানো হয়।
শুক্রবার ১৯ এপ্রিল বিকেলে বৈশাখী মেলা উপলক্ষে সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ( সোনারগাঁ জাদুঘর ) মালজোড়া গানের আয়োজন করে । সন্ধ্যায় জাদুঘরের সোনারতরী লোকজ মঞ্চে শুরু হয় গুরু- শিষ্যের মালজোড়া । বাউল সাধক কফিলউদ্দিন সরকারের শিষ্য বাউল সূর্যনাল দাস গুরু এবং বাউলসম্রাট শাহ আবদুল করিমের শিষ্য সিরাজ উদ্দিন শিষ্যের ভূমিকায় গান করেন । মালজোড়ার রীতি অনুযায়ী বন্দনা গানের মাধ্যমে শুরু হয় দুই বয়াতির লড়াই ।
ঢোল , বাঁশি , হারমোনিয়াম , বেহালা , খঞ্জনির সঙ্গে তাল মিলিয়ে গানে গানে সেসব প্রশ্নের উত্তর দেন সূর্যলাল । দুই বয়াতির আলোচনা , তর্ক , কৌতুক আর গানের মাধ্যমে জমে ওঠে আসর । মালজোড়ার সুর আর ভিন্ন ঢঙের উপস্থাপনায় মুগ্ধ হয় ছুটির দিনে মেলায় ঘুরতে আসা নারী- পুরুষ ।
এসময় মালজোড়া গানের সেমিনারে উপস্থিত ছিলেন
সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ও ফোকলোরবিদ ড. আমিনুর রহমান সুলতানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব আতাউর রহমান। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের উপপরিচালক এ কে এম আজাদ সরকার।
সেমিনারে ঐতিহ্যবাহী মালজোড়াগান নিয়ে বিষয়ে মূলপ্রবন্ধ পাঠ করেন লোকসংস্কৃতি গবেষক ও লেখক সুমনকুমার দাশ।
অনুষ্ঠান সঞ্চালন করেন এ কে এম মুজ্জাম্মিল হক মাসুদ। সেমিনার শেষে মালজোড়াগান পরিবেশন করেন বাউলশিল্পী সূর্যলাল দাস ও সিরাজ উদ্দিন।
আলোকচিত্রী : শামসুল আলম সেলিম, সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেট; বিশিষ্ট গীতিকার।
সেমিনারে ঐতিহ্যবাহী মালজোড়াগান নিয়ে বিষয়ে মূলপ্রবন্ধ পাঠ করেন লোকসংস্কৃতি গবেষক ও লেখক সুমনকুমার দাশ বলেন , গত শতাব্দীর ত্রিশের দশকে নেত্রকোনার বাউলসাধক রশিদ উদ্দিনের হাত ধরে মালজোড়া গানের শুরু। নিজস্ব ঢঙ ও বৈশিষ্ট্যের কারণে শুরু থেকেই জনপ্রিয় হয়ে উঠে মালজোড়া গান। পরবর্তীকালে সুনামগঞ্জসহ পুরো হাওরাঞ্চলে ছড়িয়ে যায়।
জালাল উদ্দিন খাঁ, চান মিয়া, উকিল মুন্সি ও তাঁর ছেলে আব্দুস সাত্তার, শাহ আবদুল করিম, কামাল উদ্দিন, দুর্বিন শাহ, কারি আমীর উদ্দিন আহমদ ও মো. শফিকুন্নূরের মতো বাউলসাধকরা মালজোড়া গানের আসর মাতিয়েছেন বলে সুমনকুমার উল্লেখ করেছেন।
সুমনকুমার দাশের আলোচনা থেকেই জানা যায়, কারি আমীর উদ্দিন মালজোড়া গেয়ে এতটাই জনপ্রিয় হয়ে উঠেন যে আশির দশকে তিনি ৫০ হাজার থেকে ১ লাখ টাকা বায়না করে গানের আসরে যেতেন। হাজারো শ্রোতা টিকিট কেটে আসতেন তাঁর গান শুনতে। পৃষ্ঠপোষকতার অভাবে এখন আর তেমন আসর বসে না। লোক ফাউন্ডেশনের এমন সেমিনার ও গানের আসর আমাদের লোকজসংস্কৃতিকে শক্তিশালী করবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...