নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   সড়ক অবরোধ করে স্বামীকে পিটিয়ে স্ত্রীকে স্রীলতাহানি করে নগদ টাকা স্বর্ণালংকার লুট
হামলা লুট / সড়ক অবরোধ করে স্বামীকে পিটিয়ে স্ত্রীকে স্রীলতাহানি করে নগদ টাকা স্বর্ণালংকার লুট
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জে কিশোর গ্যাং রাস্তা অবরোধ করে স্বামীকে পিটিয়ে স্ত্রীর স্রীলতাহানি করে,নগদ অর্থসহ স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।উপজেলার কাঞ্চন পৌরসভার তারোইল গ্রামের মৃত আমান উল্লাহ মিয়ার ছেলে ‘আরিফ মিয়া ও তার স্ত্রী ইভা আক্তারের সাথে এ ঘটনা ঘটে । আরিফ মিয়া জানায়, শুক্রবার বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার পাইস্কা গ্রামের তাহার শ্বশুর বাড়ি হইতে স্ত্রী ইভা আক্তার কে নিয়ে মোটর সাইকেল যোগে

বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হইয়া পূর্বাচল রিমঝিম টাউনের সামনে ফাঁকা রাস্তায় পৌছানো মাত্রই পূর্ব হইতে উৎপেতে থাকা কিশোর গ্যাংয়ের ৮/১০ জন সদস্য বিভিন্ন মারাত্বক দেশীয় অস্ত্র-শস্ত্র দা, রামদা, চাপাতি, লোহার রড ও লাঠিসোটা দ্বারা সজ্জিত হইয়া মোটর সাইকেল এর গতিরোধ করে অতর্কিতভাবে হামলা চালিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা, জখম করে ।

এ সময় সাথে থাকা স্ত্রী ইভা আক্তার বাধা দিলে,তাকে মারধর করে শরীরে পরিহিত কাপড় চোপড় টানা হেচড়া করে শ্লীলতাহানি ঘটিয়ে নগদ অর্থসহ স্বর্ণালংকার ছিনিয়ে নেয় ।পরবর্তীতে তাদের চিৎকার চেচামেচিতে এলাকার লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পেরন করে ।এই ঘটনায় আরিফের ভাই শরীফ বাদী হয়ে কিশোর গ্যাংয়ের ৪ জনের নাম সহ অজ্ঞাত আরো ৪/৫ সদস্যের বিরুদ্ধে রুপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন ।অভিযোগে দায়েরকৃত আসামিরা হলো, ১। মারুফ (১৯),পিতা – দিতার, ২। ইকরামুল (২০), পিতা- ইলিয়াছ ভূইয়া, ৩। সাকিব (২২), পিতা- অজ্ঞাত, ৪। জাহাঙ্গীর (২২), পিতা-সুবাহান মোল্লা, সর্ব সাং- পাইস্কা দড়িচাড়িতাল্লুক (মোল্লাবাড়ি), থানা-রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, মারামারির ঘটনায় একটি অভিযোগ পিয়েছি, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেয়া হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...