নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   আড়াইহাজারে যাহীবাহি বাস ও সিএনজি সংঘর্ষে দুইজন নিহত
আড়াইহাজারে যাহীবাহি বাস ও সিএনজি সংঘর্ষে দুইজন নিহত
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাহীবাহি বাস ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও চারজন। সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাল্লা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এদুর্ঘটনা ঘটে। নিহতরা হলঃ আড়াইহাজারের সফর আলী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী নাফিজ ও ব্রাহ্মণবাড়িয়ার বাহেরচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে দুলাল মিয়া।
ভূলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক ওমর ফারুক জানান, সকালে নারায়ণগঞ্জ থেকে বন্ধন পরিবহনের একটি বাস নরসিংদীর দিকে যাচ্ছিল। পথে বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের পাল্লা এলাকায় বিপরীতমুখী একটি সিএনজি অটোরিক্সাকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হয় আরও চারজন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
এদিকে, রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় ওবায়দুল হক নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছে। সকালে সে ঢাকা-সিলেট মহাসড়কে বাইসাইকেল দিয়ে কর্মস্থলে যাচ্ছিল। এ সময় অজ্ঞাত এক ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। #

 

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...