নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ১০ম মৃত্যু বার্ষিকীতে দিনব্যাপী নানা কর্মসূচি 
মৃত্যুবার্ষিকী / প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ১০ম মৃত্যু বার্ষিকীতে দিনব্যাপী নানা কর্মসূচি 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১ মে, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক চার বারের নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম নাসিম ওসমান এর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের  যুব সমাজের অহংকার আলহাজ্ব আজমেরী ওসমানের উদ্যোগে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার ৩০ এপ্রিল সকাল থেকে কোরআন খানির মাধ্যমে দিন ব্যাপী কর্মসূচি শুরু হয়।

এরপর দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে প্রয়াত নেতার কবরে নারায়ণগঞ্জের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে আলহাজ্ব আজমেরী ওসমান ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত নেতার দৌহিত্র আলিফ ওসমান। এ সময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা কাজি আমির, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ প্রধান, যুব নেতা আকতার নুর, শ্রমিকনেতা মোহাম্মদ হোসেন রেজা, মোঃ আলমঙ্গীর হোসেন আলম, মোঃ নাসির হোসেন, মোঃ মনির হোসেন ও মোঃ সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জের রাজনীতির শিক্ষাগুরু ও গণমানুষের নেতা চার বারের নির্বাচিত সাংসদ আলহাজ্ব একেএম নাসিম ওসমানের রূহের মাগফিরাত কামনা করে নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদে দোয়া করা হয় এবং নারায়ণগঞ্জ মহানগরের বিভিন্ন স্থানে গরীব ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। প্রয়াত নেতার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া সহ ঐতিহ্যবাহী ওসমান পরিবারের সকালের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...