নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   ডিবি পরিচয়ে ছিনতাইকৃত ট্রাক ভর্তি ৪০০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার
অভিযান / ডিবি পরিচয়ে ছিনতাইকৃত ট্রাক ভর্তি ৪০০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৩ মে, ২০২৪

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগেঞ্জর আড়াইহাজারে ডিবি পরিচয়ে ছিনতাই করা ৭ টন ওজনের মালামাল বহনকারী একটি ট্রাক ও ছিনতাইকৃত প্রায় ৪শ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৩টায় ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে থানার এস আই নূর ই আলম সিদ্দিকী সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে পৌরসদরের মুকুন্দী এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করেন।এস আই নূর ই আলম সিদ্দিকী জানান,

রোবাবর রাত সাড়ে ৩টার দিকে টহল ডিউটি করার সময় ৯৯৯ নম্বর থেকে কলের সূত্র ধরে আমরা ছিনতাইকৃত ট্রাকের মালিক ও চালকের সাথে যোগাযোগ করলে তারা জানান, সিলেটের বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা ভারতীয় চিনি বোঝাই একটি ট্রাক আড়াইহাজার এলাকায় ডিবি পরিচয়দানকারী একদল ছিনতাইকারীর হাতে ছিনতাই হয়। ট্রাকটি আড়াইহাজার পৌরসদরের মুকুন্দী এলাকায় আছে। এ সংবাদ পেয়ে পুলিশের টিম মুকুন্দী এলাকায় গিয়ে জনৈক নাহিদ কাজীর কাছ থেকে ভাড়া নেয়া কাওসারের গুদাম ঘরের সামনে ট্রাকটি দেখতে পান।

ট্রাকটি থেকে কাওসারের গোডাউনে চিনির বস্তাগুলো আনলোড করছিল কয়েকজন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সবাই পালিয়ে যায়। এ সময় কাওসারের গোডাউন থেকে প্রায় আড়াইশ বস্তা চিনি আনলোড করা অবস্থায় উদ্ধার কার হয়। তা ছাড়া ট্রাকটিতে তখনো প্রায় দেড়শতাধীক বস্তার মত চিনি ছিল। এ অবস্থায় জব্দকৃত ট্রাক ও চিনি থানায় নিয়ে আসে পুলিশ। আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, ট্রাক মালিক ও চালক আসলে ভাল করে জেনে শুনে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...