নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   ফতুল্লায় শুয়োরের খামারের র্দুগন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসি
অতিষ্ঠ / ফতুল্লায় শুয়োরের খামারের র্দুগন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসি
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
নারায়নগঞ্জের খবর ডেস্কঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা রেললাইন বটতলা এলাকায় দুলাল ডোমের শুয়োরের খামার থেকে আসা র্দুগন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে সেখানে বসবাসকারী সাধারন মানুষ। স্থানীয়দের দাবী দুলাল এর এ খামারটি দ্রুত অপসারন করা হোক।
স্থানীয়দের পাঠানো ভিডিও ও তথ্য দেখা যায় যে, ডোম দুলাল নিজে শুয়োরের মাংস খাবে এ অযুহাতে সেখানেই প্রায় ৫০-৬০টি বিভিন্ন আকৃতির শুয়োর নিয়ে একটি খামার গড়ে তুলেন। যার একেকটির মুল্য ২০ হাজার থেকে প্রায় ৪০ হাজার টাকা পর্যন্ত। ফতুল্লা রেললাইন বটতলা এলাকায় দীর্ঘদিন যাবত ডোম সম্প্রদায়ের একাধিক পরিবার সেখানে পরিজন নিয়ে বসবাস করছে। তবে স্থানীয়দের মতে, ডোম দুলাল সবাইকে বোকা বানিয়ে নিজেই ব্যবসার উদ্দ্যোশে বিশাল এ জনগোষ্ঠির বসবাসের মাঝেই গড়ে তুলেছেন এ শুয়োরের খামারটি।
কারন হিসেবে তারা বলেন,শুধুমাত্র খাওয়ার জন্য এতগুলো শুয়োর এখানে রাখার কথা নয়। একমাত্র ব্যবসার জন্যই ডোম দুলাল এখানে খামারটি প্রতিষ্ঠিত করে তোলেন। ডোম দুলালের খামারের পাশেই রয়েছেন একটি মসজিদ ও কবরস্থান। বিভিন্ন শিল্প-কারখানা গড়ে উঠার ফলে উক্ত এলাকাটিতে দেশের বিভিন্ন জেলা হতে কর্মজীবি মানুষগুলো তাদের পরিবার-পরিজন নিয়ে বসবাস করায় এলাকাটি বেশ জাকজমক হয়ে উঠেছে। মসজিদে মুসুল্লীরা নামাজ পড়তে গিয়েই শুয়োরের গা থেকে বের হওয়া র্দুগন্ধে অতিষ্ঠ হয়ে পড়েন মুসুল্লীরা। এছাড়াও সেখানে বসবাসকারী সাধারন মানুষগুলো এ র্দুগন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে। কারোর কোন কথাই কর্নপাত করছেনা ডোম দুলাল। একটি আবাসিক এলাকায় কিভাবে শুয়োরের খামার গড়ে তুলে ডোম দুলাল তা কারোর বোধগম্য হচ্ছেনা।
অত্র প্রতিবেদকের কাছে পাঠানো একটি ভিডিও ক্লিপে দেখা যায় যে, বিভিন্ন আকৃতির একাধিক শুয়োর দিয়ে ডোম দুলাল এ খামারটি গড়ে তোলেন। সম্পূর্ন ব্যবসায়ীক উদ্দ্যোশে গড়ে উঠানো শুয়োরের এ খামারটিতে ২০ কেজির সাইজ থেকে শুরু করে প্রায় তিন মন ওজনের শুয়োরও রয়েছে উক্ত খামারে। স্থানীয়রা জানান,এক সময়ে নারায়ণগঞ্জের টানবাজার এলাকাতে এগুলো বিচরন দেখা গেলেও এখন এগুলো নারায়ণগঞ্জ থেকে উচ্ছেদ করা হয়েছিলো বেশ কয়েক বছর আগে।
কিন্তু রেললাইন বটতলা এলাকাতে ডোম সম্প্রদায়ের প্রায় ৩০/৩৫টি পরিবার বসবাস করছেন কয়েক বছর যাবত। তারা বেশ ভালোভাবে বসবাস করলেও বর্তমানে হুট করেই ডোম দুলাল নিজেরা খায় এমন অযুহাতেই প্রায় অর্ধশতাধিক শুয়োর এনে খামার গড়ে তোলে। তারা আরও জানান,শুয়োরের খামারের পাশাপাশি টানবাজার থেকে চোলাই মদ এনেও সেটা বিক্রি করছে ডোম দুলাল। সেখানে বসবাসকারী নাম প্রকাশে নিচ্ছুক অনেক ডোম ও স্থানীয়রা জানান,শুয়োরের খামার দিয়ে এবং মদ ও জুয়ার আসর বসিয়ে ডোম দুলাল সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এবং কাচঁপুর এলাকার একাধিক জমি ক্রয় করেছেন। সে তার ছেলে-ভাই ও সহযোগিদের নামে এসকল জমি কিনেছেন বলে জানা যায়।
এ বিষয়ে খামারের মালিক ডোম দুলালের সাথে তার ব্যবহৃত মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, এটা আমি বিক্রির জন্য না খাওয়ার জন্য। আমার প্রতি সপ্তাহে ১৩০ থেকে ১৩৫ কেজি মাংসের প্রয়োজন হয়। টানবাজার থেকে চোলাই মদ এনে বিক্রির বিষয়টি অস্বীকার করে তিনি বলেন,এটা মিথ্যা। প্রমান করতে পারলেই আইনে যেটা রয়েছে সেটা মাথা পেতে নেবো।
স্থানীয়দের দাবী, বিশাল জনগোষ্ঠির এ বসতিপুর্ন এলাকায় গড়ে তোলা ডোম দুলালের শুয়োরের খামারটি বন্ধ করতে ফতুল্লা ইউপি চেয়ারম্যান ও জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন সেখানে বসবাসকারীরা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...