নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ 
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে চুক্তি ভঙ্গ করে আড়ত দখলের চেষ্টার অভিযোগে সাংবাদিক সম্মেলন
সংবাদ সম্মেলন / রূপগঞ্জে চুক্তি ভঙ্গ করে আড়ত দখলের চেষ্টার অভিযোগে সাংবাদিক সম্মেলন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৪ মে, ২০২৪
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার বিসমিল্লাহ পাইকারি কাঁচাবাজার ও ফলের আড়ত চুক্তি ভঙ্গ করে জমির মালিক ক্যাসিনোকান্ডের সেলিম প্রধান আড়তটি দখলে নেওয়ার পাঁয়তারা করছে বলে অভিযোগ করা হয়েছে। গতকাল ২৪মে শুক্রবার পাইকারি কাঁচাবাজার ও জমির ভাড়াটিয়া মালিক মজিবুর রহমান কাঁচাবাজারের সেটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে আড়তের পরিচালক আয়ুব আলী,
ব্যবস্থাপক মামুনুর রহমান, আড়তদার কবির হোসেন, আবু সাঈদ, আব্দুল মালেকসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আড়তের মালিক মজিবুর রহমান বলেন, ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর রূপগঞ্জে আধুরিয়া মৌজার ১৮১, ১৯২, ২৬০, ২০০, ১৭৭, ৪০৯, ১৬৩, ৪৫৮ নং আরএস দাগের ১৬ বিঘা জমি মাসিক ৭লক্ষ টাকা হারে জমি ভাড়া নিয়ে বিসমিল্লাহ পাইকারি কাঁচাবাজার ও ফলের আড়ত স্থাপন করি। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ১০ বছরের জন্য ভাড়া প্রদানে চুক্তিবদ্ধ হই। বর্তমানে পাইকারি কাঁচাবাজার ও ফলের আড়ত, মুদিমনোহরী, আদা, রসুন, পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় ৩৫০টি দোকান রয়েছে। আড়তটি এখন জমে উঠেছে। আড়ত লাভজনক হওয়ায় চুক্তিভঙ্গ করে জমির মালিক ক্যাসিনোকান্ডের সেলিম প্রধান ও তার নিয়োজিত সন্ত্রাসীরা আড়তটি দখলে নেওয়ার পাঁয়তারা করছে। আড়তদার নাছির উদ্দিন,
আবুল কাশেম, আমিনুল, সোহেল ও তোফাজ্জলসহ শতাধিক আড়তদারকে জিম্মি করে ১০হাজার টাকা থেকে ৫০হাজার টাকা পর্যন্ত জোরপূর্বক আদায় করেছে। আড়তের কয়েকটি দোকনের ক্যাশবাক্স ভাংচুর করে লুটপাট করেছে। আড়তদারদের ভয়ভীতি ও হুমকি প্রদান করছে। সেলিম প্রধানের সঙ্গে নতুন করে আড়তদাররা চুক্তিবদ্ধ না হলে তাদেরকে এলাকা ছাড়া করা হবে বলেও হুমকি প্রদান করা হচ্ছে।
এ ব্যাপারে আড়ত মালিক মজিবুর রহামন রূপগঞ্জ থানায় জিডি করেছেন।  রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, বিসমিল্লাহ পাইকারি কাঁচাবাজার ও ফলের আড়তে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে রয়েছে। আড়তে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সন্ত্রাসীরা যত প্রভাবশালীই হোক ছাড় দেওয়া হবে না। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...