নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   দুই কোটি টাকা চাঁদা আদায়ের প্রতিবাদে সেলিম প্রধানের বিরুদ্ধে মানববন্ধন
মানববন্ধন / দুই কোটি টাকা চাঁদা আদায়ের প্রতিবাদে সেলিম প্রধানের বিরুদ্ধে মানববন্ধন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৭ মে, ২০২৪
রূপগঞ্জ  প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার বিসমিল্লাহ আড়তদারদের উপর চাপ সৃষ্টি, ভয়ভীতি ও জিম্মি করে ক্যাসিনোকান্ডের সেলিম প্রধান ও তার নিয়োজিত সন্ত্রাসী বাহিনী কর্তৃক দুই কোটি টাকা চাঁদা আদায়ের প্রতিবাদে ও প্রদানকৃত টাকা ফেরতের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ করেছে আড়তদাররা। গতকাল ২৬মে রবিবার ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় তারা এ মানববন্ধন করে।
মানববন্ধনপূর্বক  বিসমিল্লাহ আড়তের মাঠে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আড়তের মালিক মজিবুর রহমান। সভায় বক্তব্য রাখেন আড়তের পরিচালক আয়ুব আলী, ব্যবস্থাপক মামুনুর রহমান, আড়তদার আল আমিন, মাহবুব আলম, কাজল হোসেন, কবির হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিসমিল্লাহ প্রধান আড়ত ও জাপান-বাংলা আড়তের নামে আড়তদারদের কাছ থেকে অবৈধভাবে ক্যাসিনোকান্ডের সেলিম প্রধান ও তার নিয়োজিত সন্ত্রাসীরা দুই কোটি টাকা চাঁদা আদায় করেছে।
চুক্তি ভঙ্গ করে জমির মালিক ক্যাসিনোকান্ডের সেলিম প্রধান বিসমিল্লাহ পাইকারি কাঁচাবাজার ও ফলের আড়ত লাভজনক হওয়ায় চুক্তিভঙ্গ করে জমির মালিক ক্যাসিনোকান্ডের সেলিম প্রধান ও তার নিয়োজিত সন্ত্রাসীরা আড়তটি দখলে নেওয়ার পাঁয়তারা করছে। পাইকারি কাঁচাবাজার ও ফলের আড়ত, মুদিমনোহরী, আদা, রসুন, পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় ৩৫০টি দোকান রয়েছে। আড়তদারকে জিম্মি করে ১০হাজার টাকা থেকে ৫০হাজার টাকা পর্যন্ত জোরপূর্বক আদায় করেছে। আড়তের কয়েকটি দোকানের ক্যাশবাক্স ভাংচুর করে লুটপাট করেছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় জিডি করলেও পুলিশ কোন প্রদক্ষেপ গ্রহণ করেনি।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকা প্রদক্ষিণ করে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...