নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   পরীক্ষা দিতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলো স্কুল ছাত্র
মরদেহ উদ্ধার / পরীক্ষা দিতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলো স্কুল ছাত্র
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি খাল থেকে মো. আনাস (১৪) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। এর আগে মঙ্গলবার (২৮ মে) সকালে সিদ্ধিরগঞ্জপুল এলাকায় ডিএনডি খাল থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার হয়। নিহত আনাস সিদ্ধিরগঞ্জের মিজমিজি টিসি রোড এলাকার আলহাজ্ব আলমাসের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, সে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুলের ৯ম শ্রেনীর শিক্ষার্থী ছিলেন। গতকাল দুপুরে পরীক্ষা দেওয়ার জন্যে বাসা থেকে বের হয়ে স্কুলে গিয়েছিল ওই ছেলে।

কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে পরিক্ষা স্থগিত করায় অন্যান্য ছাত্ররা বাসায় ফিরে আসলেও তিনি আর বাসায় ফিরেননি। তখন থেকেই তার কোনো খোঁজ পাচ্ছিল না তার পরিবার। হঠাৎ আজ সকালে শুনতে পারে, আনাসের মরদেহ ডিএনডি খাল থেকে উদ্ধার হয়েছে। মরদেহ উদ্ধার করা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াউর রহমান বলেন, সকালে আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি।

তার মৃত্যুর প্রকৃত কারন খুজতে পুলিশ তদন্ত শুরু করেছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ছেলেটি সাঁতার জানতো না তাই হয়তো খালে গোসল করতে গিয়ে ওই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তবে আমরা মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করছি। ময়নাতদন্ত করার বিষয়ে পরিবার আপত্তি জানানোর কারণে আমরা এখনো মরদেহ থানায় রেখেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...