নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   সম্পত্তি বিক্রি টাকা না দেওয়ায় জন্মধারনী মাকে পিটিয়ে জখম করল পাষান্ড পুত্ররা
পাষন্ড / সম্পত্তি বিক্রি টাকা না দেওয়ায় জন্মধারনী মাকে পিটিয়ে জখম করল পাষান্ড পুত্ররা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১ জুন, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ  বন্দরে সম্পত্তি বিক্রি টাকা না দেওয়ার জের ধরে জন্মধারনী মাকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে পাষান্ড পুত্রদের বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতিত মা নবীরুন বেগম বাদী হয়ে শুক্রবার (৩১মে) দুপুরে পাষান্ড কুপুত্র দেলু মিয়া, মনির ও বাবুকে আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন । এর আগে শুক্রবার বেলা ১১টায় বন্দর থানার সোনাকান্দা এলাকায় এ র্নিমম নির্যাতনের ঘটনাটি ঘটে।

অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে আসলে ওই সময় হামলাকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।
অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর থানার সোনাকান্দা মসজিদ সংলগ্ন এলাকার মৃত সামছুদ্দীন মিয়ার স্ত্রী বৃদ্ধা নবীরুন বেগমকে দীর্ঘ দিন ধরে সম্পত্তি বিক্রি টাকার জন্য বিভিন্ন ভাবে  নির্যাতন  করে আসছে তারেই পাষান্ড ছেলে দেলু মিয়া, মনির হোসেন ও বাবু।

এর ধারাবাহিকতায় শুক্রবার বেলা ১১টায় উল্লেখিত পাষান্ড সন্তানরা  তার মায়ের নিকট আবারও সম্পত্তি বিক্রি টাকা দাবি করে। ওই সময় ভূক্তভোগী নির্যাতিত মা টাকা দিতে পারবে না বলে জানালে ওই সময় উল্লেখিত পাষান্ড সন্তানরা ক্ষিপ্ত হয়ে বেদম মারধর করে নিলাফুলা জখম করে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...