নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   সুলভ মূল্যে টানা ২০ বছর ধরে মাংস বিক্রি করে মাংস ব্যাবসায়ী প্রশংসিত
সাফল্য / সুলভ মূল্যে টানা ২০ বছর ধরে মাংস বিক্রি করে মাংস ব্যাবসায়ী প্রশংসিত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৫ জুন, ২০২৪
শাজাহান কবির – আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার মেঘনা বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীর ২০ বছর ধরে মাংসের যোগান দিয়ে আসছেন  ইজারকান্দি গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে দিদার কসাই(৫৫)
আড়াইহাজার সদর থেকে এই ইউনিয়নের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। অত্র ইউনিয়নের লোকজনের ইচ্ছে থাকা সত্ত্বেও মেঘনা নদী পাড়ি দিয়ে সদরে আসতে অনেক কষ্ট হয়। তাই ওই ইউনিয়নবাসী তাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলোতে মাংসের চাহিদা মেটানোর জন্য নির্ভর করতে হয় কসাই দিদারের উপর।
আর দিদার কসাইও সুনামের সাথে সুস্থ, সবল ও সুঠাম দেহের অধিকারী গরু, ছাগলের মাংস ন্যায্য মূল্যে বিক্রি করে পুরো ইউনিয়নবাসীর মন জয় করে নিয়েছেন।
কসাই দিদার ওই ইউনিয়নবাসীর বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলো  মাংসের যোগান দিয়ে ওই ইউনিয়নের ইজারকান্দি বাজার, সাহেব বাজার, রাধানগর বাজার এবং খালিয়ারচর চর বাজারে ও মানুষের দৈনন্দিন  চাহিদা মেটানোর জন্য ২০ বছর যাবত মাংস বিক্রি করে আসছেন। ওই ইউনিয়নের ইজার কান্দিগ্রামের এবাদুল্লাহ (৭০) , রিফাত উল্লাহ (৬৫) এবং নুরু (৬৮) সাথে আলাপকালে তারা জানান,  আমাদের পুরো কালাপাহাড়িয়া ইউনিয়নের লোকজনের মাংসের চাহিদা মিটিয়ে থাকেন দিদার কসাই,
সে ভালো এবং সুস্থ গরুর মাংস বিক্রি করায় আমরা তার কাছ থেকে মাংস কিনে খাই। তারা আরো বলেন দিদার কসাই কখনো অসুস্থ এবং দুর্বল গরুর মাংস বিক্রি করেন না, তাই তার কাছ থেকে ইউনিয়নের সবাই  মাংস কিনে খায়। দিদার কসাই জানান, আমি ২০ বছর যাবত এই ইউনিয়নে  অল্প লাভে মাংস বিক্রি করে আমার সংসার চালিয়ে আসছি, যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকি ততদিন যেন সত্যতার  সাথে আমার এই ব্যবসা করে যেতে পারি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...