নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   মুক্তিযোদ্ধা সহ শতাধিক বাড়িঘরে হামলা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন
মানববন্ধন / মুক্তিযোদ্ধা সহ শতাধিক বাড়িঘরে হামলা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার দক্ষিণপাড়া এলাকার বীরমুক্তিযোদ্ধা তাবেল মিয়া ও এলাকার নিরীহ মানুষের দেড় শতাধিক ঘর-বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল ৫ জুন বুধবার উপজেলার তারাবো বিশ্ব রোড-ডেমরা সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।
মানববন্ধনে নারী-পুরুষসহ এলাকাবাসী অংশ নেয়।
মানববন্ধন পূর্বক তারাবো হাটিপাড়া এলাকায় আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন তারাবো পৌর আওয়ামীলীগ নেতা বকুল ভুঁইয়া। সভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা তাবেল মিয়ার স্ত্রী জোসনা বেগম, আওয়ামীলীগ নেতা মনসুর আলী, বাদল ভুঁইয়া, আব্দুল্লাহ, নিরব ভুঁইয়া, সজীব ভুঁঁইয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, তারাবো দক্ষিণপাড়ার আকবর বাহিনী ও শ্রাবণ বাহিনীর সদস্যরা মাদক ও কিশোরগ্যাংয়ের আধিপত্য নিয়ে কিছু দিন পরপর সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বাড়িঘরে ও দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। বসত ঘরে ও দোকানে থাকা টিভি, ফ্রিজ, স্বর্ণালংকার, নগদ টাকাসহ মালামাল লুটে নেয়। সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।
উল্লেখ্য গত ৩০মে মাদক ব্যবসাকে কেন্দ্র করে কিশোরগ্যাংয়ের আকবর বাহিনী ও শ্রাবণ বাহিনী আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি-ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় রাকিব নামের একজন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...