নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল লুটের চেষ্টা, গ্রেপ্তার-১
রূপগঞ্জে অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল লুটের চেষ্টা, গ্রেপ্তার-১
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে প্রকাশ্যে দিবালোকে এক ব্যবসায়ীর কাছ থেকে মালামাল লুটের চেষ্টাকালে আলী হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার ভোলাব ইউনিয়নের আতলাপুর বাজারে ঘটে এ ঘটনা।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আলী হোসেনকে বুধবার (২৬ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। মামলার এজাহারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (ওসি/তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, চারিতালুক এলাকার ব্যবসায়ী রবিউল্লাহ মিয়ার আতলাপুর বাজারে একটি মুদি দোকানঘর ও দ্বিতীয় তলা বিশিষ্ট বিল্ডিং রয়েছে। বাজারের সামনের রাস্তা প্রশস্ত্যকরণের  লক্ষ্যে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। ওই সময় প্রায় ৬ ফুট দোকানঘর ও দ্বিতীয় তলা বিশিষ্ট বিল্ডিং ভাঙ্গা পড়ে। ভাঙ্গার প্রায় ৩’শ কেজী রড দোকানের সামনে মজুদ রাখেন রবিউল্লাহ মিয়া।
গত মঙ্গলবার বিকেলে অভিযুক্ত আলী হোসেন, রাসেল, জালাল ও আলভিসহ অজ্ঞাত কয়েকজন প্রকাশ্যে দিবালোকে ধারারো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে মজুদকৃত রড লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এসময় ব্যবসায়ী রবিউল্লাহ বাঁধা দিলে তাকে অস্ত্রেরমুখে জিম্মি করে মারধর করে হামলাকারীরা। পরে রবিউল্লাহর ছেলে রফিকুল ইসলাম ৯৯৯ তে কল করে পুলিশের সহযোগীতা চাইলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্তদের ধাওয়া করে আলী হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। বাকিরা পালিয়ে যায়।
এ ঘটনায় ব্যবসায়ী রবিউল্লাহ মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। আসামীকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।#

রূপগঞ্জ প্রতিবেদকঃ
সময়ঃ ১০ঃ১৪ পি/এম

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...