নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে, উদ্ধারকৃত লাশ যুবক নয় কিশোরীর
শনাক্ত / বন্দরে অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে, উদ্ধারকৃত লাশ যুবক নয় কিশোরীর
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৩ জুন, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দরে উদ্ধারকৃত  অজ্ঞাত লাশের পরিচয়  পাওয়া গেছে।  নিহতের নাম সাথী আক্তার (১২)।  সে বন্দর বাড়ৈইপাড়া এলাকার আব্দুস ছাত্তার মিয়ার মেয়ে । গত বুধবার বিকেল ৫টার পর থেকে ওই কিশোরী নিখোঁজ হয়। গত  শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে বন্দর থানার মদনগঞ্জ টু মদনপুর সড়কের বন্দর সমরক্ষেত্রের পূর্ব পাশে  এক জঙ্গল থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত কিশোরী সাথী আক্তারের মা মুর্শিদা বেগম জানান, বুধবার রাত সাড়ে ৮ টার দিকে  বন্দর শাহী মসজিদ এলাকায় কিশোর গ্যাং দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয়েছে।  সংঘর্ষ দেখতে নিজ বাড়ি থেকে সাথী বের হয়। গত  তিনদিন নিখোঁজ থাকার  পর  শুক্রবার দুপুরে সমরক্ষেত্রের পাশে এক জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তার পর মর্গে লাশ দেখ গিয়ে তার পড়নে প্যান্ট গেঞ্জি দেখে চিনেছি আমার মেয়ের লাশ। কে বা কাহারা আমার মেয়েকে নির্মমভাবে খুন করেছে। নিহত সাথী ৮ ভাই- বোনের মধ্যে পরিবারের  সপ্তম সন্তান।

বন্দর থানার  এসআই অভিজিৎ বলেন,  নির্জন জঙ্গলে ফেলে রাখা লাশ উদ্ধার করে,  সুরতাহাল তৈরি করেছি। কিন্তু লাশ  পচন ধরায় প্যান্ট খোলা সম্ভব হয়নি। চুল ছোটছোট ছেলেদের মতো।  লাশ  মর্গে পাঠানোর পর জানাগেছে উদ্ধারকৃত লাশ  মেয়ে।  শুক্রবার রাতেই  তার পরিচয় পাওয়া যায়।   সাথী আক্তার গত বুধবার রাতে  নিজ এলাকা থেকে নিখোঁজ হন।  এ হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...