নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম | থানায় মামলা
হামলা / রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম | থানায় মামলা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুর্বশত্রুতার জেরে নুর আলম (২৪) নামে এক যুবককে কুপিয়ে জখম ও বাড়িঘর ভাংচুরের  ঘটনা ঘটেছে। গত ২৪ জুন সোমবার বিকেলে উপজেলার তারাবো পৌরসভার যাত্রামুড়া টাটকী এলাকায় এ ঘটনা ঘটে। আহত নুর আলম যাত্রামুড়া টাটকী এলাকার  তোফাজ্জল হোসেন মিয়ার ছেলে।
এ ঘটনায় আহতের বড় ভাই শাহীন মিয়া বাদী হয়ে  শাহিন ওরফে ডিস শাহিন (৩০), রফিক খান (৩০), রুবেল ভুইয়া (৩৫), শ্রাবণ (২০), মেহেদী (২৪), শান্ত (২৪), কাজল (২৫), হৃদয় (২২), মারুফ (১৯), বাদন মিয়া (২২), জাকির (৩৫), সাহেদ (২৩), হাসান (১৯), নিরব (২০) ও মোসাঃ সাথি আক্তারসহ (২৮) আরো অজ্ঞাত ১০/১৫ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানাযায়, গত ২৪ জুন বিকেলে পূর্বশত্রুতার জেরে ২৫/৩০ সদস্যের এক দল সন্ত্রাসী দেশীয় অস্ত্র রাম দা, চাপাতি, চাইনিস কুড়াল, সুইচ গিয়ার, ছেন, দা, এসএস পাইপ ও লোহার রড নিয়ে টাটকি এলাকার তোফাজ্জল হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এসময় তোফাজ্জল হোসেনের ছোট ছেলে নুর আলম বাধা দিলে সন্ত্রাসী তাকে এলোপাথারিভাবে পিটিয়ে ও শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ও তার মা মোসাঃ তলেমান নেছা এসে তাকে গুরুতর অবস্থায় উদ্বার করে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় মামলা হয়েছে আসামিদের গ্ৰেফতারে পুলিশ তৎপর রয়েছে । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...