নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   জাতীয় ক্রীড়া সংগঠক কুতুরউদ্দিন আকসিরের মৃত্যুতে গভীর শোক
শোক সংবাদ / জাতীয় ক্রীড়া সংগঠক কুতুরউদ্দিন আকসিরের মৃত্যুতে গভীর শোক
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদেকঃ জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক নারায়ণগঞ্জের কৃতি সন্তান কুতুবউদ্দিন আকসির মৃত্যুবরণ করেছেন। তিনি বুধবার বিকাল ৩ টা ২০ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৮৪ বছরের বর্ণিল জীবদ্দশায় তিনি ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সাবেক পরিচালক, বাংলাদেশ স্যুটিং ফেডারেশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের ৬ বারের নির্বাচিত সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। এছাড়াও তিনি তোলারাম কলেজ ছাত্র সংসদের দুইবার সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম ও সাধারন সম্পাদক আমির হুসাইন স্মীথ সহ সদস্যরা এই অগ্রজকে হারিয়ে অত্যন্ত মর্মাহত হয়েছেন ও গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি তার রুহের মাগফিরাত কামনাসহ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন  #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...