নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বিপুল পরিমান ইয়াবাসহ ১ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার
গ্রেফতার / বিপুল পরিমান ইয়াবাসহ ১ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৮ জুন, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ  বন্দরে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ২ হাজার ৬৭০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সোয়েব (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র ্যাব ১১ । গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সোয়েব গোপালগঞ্জ জেলার একই থানার কাজুলিয়া এলাকার শামছুল হক মিয়ার ছেলে।

সে দীর্ঘ দিন ধরে ঢাকা রমনা থানার হোল্ডিং নং- ২৪৫/১ উত্তর নয়াটোলা পাগলা এলাকায় বসবাস করে আসছে। এর আগে বৃহস্পতিবার (২৭ জুন) বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনে সামনে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ইয়াবা উদ্ধারের ঘটনায় র ্যাব ১১ সিপিসি -১ নারায়নগঞ্জ সদর পুলিশ পরির্দশক বিল্পব ভৌমিক বাদী হয়ে বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩৫(৬)২৪। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে থেকে চট্রগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মাদক কারবারি সোয়েবকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ধৃত মাদক ব্যবসায়ী থানা হাজতে আটক আছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...