নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   জমির উপর দিয়ে অবৈধভাবে গ্যাস লাইন স্থাপনের অভিযোগ
অবৈধ লাইন / জমির উপর দিয়ে অবৈধভাবে গ্যাস লাইন স্থাপনের অভিযোগ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৮ জুন, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দর থানা যুবলীগের সাধারন সম্পাদক হাতেম খন্দকারের  জমির উপর দিয়ে অবৈধভাবে গ্যাস স্থাপনের অভিযোগ উঠেছে আল বারাকা গ্যাস কোম্পানীর বিরোদ্ধে।  বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১২টার দিকে বন্দর উপজেলার  কামতাল মাদ্রাসা এলাকায় এ ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে বৃহস্পতিবার বিকেলে জমির মালিক যুবলীগ নেতা হাতেম খন্দকার বাদী হয়ে আল বারাকা গ্যাস কোম্পানীর স্বত্বাধিকারী ইউনুছ আলীসহ ৫জনকে আসামী করে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে গ্যাস সংযোগের কাজ বন্ধ করে দেয়।


অভিযোগে যুবলীগ নেতা হাতেম খন্দকার উল্লেখ করেন,ঢাকা চট্রগ্রাম মহাসড়ক হইতে কামতাল মাদরাসা পর্যন্ত জনগনের চলাচলের জন্য আমরা জায়গা দান করি। এই এলাকায় আল বারাকা নামক একটি গ্যাস কোম্পানী রয়েছে। আল বারাকা প্রতিষ্ঠান তাদের নিজস্ব জায়গা রেখে আমার পৈত্রিক জায়গায় ভিতরে জমি অধিগ্রহন না করে এমনকি আমাদের সাথে কোন প্রকার আলোচনা না করে জোর পূর্বক গ্যাস লাইন নেয়ার চেষ্টা করে।

এরই ধারাবাহিকতায় গত ২৭ জুন বৃহস্পতিবার সকাল ১২টার দিকে আল বারাকা প্রতিষ্ঠানের মালিক ইউনুছ গাজী,আমিনুল,ওয়াজিব,রিগ্যাল ও রুবেল সন্ত্রাসীদের দিয়ে আমার জমির উপর গ্যাসপাইপ নেয়ার জন্য গর্ত করতে থাকে। সংবাদ পেয়ে আমি তাদেও বাধা প্রদান করলে তারা আমাকে অকথ্য ভাষায় গালমন্দসহ প্রান নাশের হুমকি দেয়। এমন অবস্থায় উল্লেখিত সন্ত্রাসীদের হাত থেকে আমার জমি দখল বাচাতে আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...