নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   সরুজ হত্যা |  মূল পরিকল্পনা কারিসহ  চারজন আসামী গ্রেফতার
ইট বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্ব / সরুজ হত্যা |  মূল পরিকল্পনা কারিসহ  চারজন আসামী গ্রেফতার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লার আলীপাড়া এলাকায় প্রকাশ্য দিন দুপুরে আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা ঘটনায় তার মূল পরিকল্পনারকারি আলাউদ্দিন ওরফে হিরাসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন টিম র্যাব। শনিবার রাতে নারায়ণগঞ্জ ও গাজীপুরের অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে হত্যার মূল পরিকল্পনাকারী আলাউদ্দিন ওরফে  হীরা (৩৫) আল আমিন( ২২) রাসেল (২০) সানি (২৯)।
রবিবার দুপুরে নারায়ণগঞ্জ আদমজী র‍্যাব ১১’র কার্যালয়ে  এক প্রেস ব্রিফিংয়ে র্যাব ১১ সিও  গ্রেফতারের  তথ্য জানান। র‍্যাব জানায়,  নারায়ণগঞ্জ সদর উপজেলার  কাশিপুরের গেদ্দার বাজার আলিপাড়া এলাকায় ইট বালুর  ব্যবসার নিয়ন্ত্রনকে কেন্দ্র করে সালাউদ্দিন সালু ও আলাউদ্দিন ওরফে  হীরার সাথে নিহতের সরুজ মেম্বারের ছেলে  মুন্না আহমেদের দীর্ঘদিন ধরে বিরোধ  চলে আসছিল। সেই বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার দুপুরে সালাউদ্দিন সালু বাহিনীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আগে থেকেই আলিপাড়া মসজিদের সামনে ওঁৎ পেতে থাকে। মুন্না আহমেদের বাবা সুরুজ আলী জোহরের নামাজ পড়ার জন্য মসজিদের সামনে আসলে সন্ত্রাসীরা সুরুজ আলীকে ধরে নিয়ে এলোপাথারী কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রাখে। খবর পেয়ে নিহতের স্বজনরা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদেরও কুপিয়ে আহত করে। গুরুত্বর আহত অবস্থায় সুরুজ আলীসহ আহতদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সরুজ আলীকে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন। নিহত সুরুজ মেম্বার ফতুল্লার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক ছিলেন।
হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছেলে মুন্না আহমেদ বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে ফতুল্লা থানা একটি হত্যা মামলা দায়ের  করেন।
রাত ১১ এর সি ও তানভীর মাহমুদ পাশা   জানান, হত্যাকাণ্ডের পর থেকে র্যাব ছায়া তদন্ত শুরু করে। সিসিটিভির ফুটেজ  সংগ্রহ করে বিশ্লেষণ করে আসামিদের সনাক্ত করে গ্রেফতারের অভিযান চালায়। হত্যাকান্ডের  মূল পরিকল্পনা কারী আলাউদ্দিন ওরফে হীরাকে  ফতুল্লা থেকে এবং অপর তিন আসামীকে  গাজীপুর থেকে গ্রেফতার করে র্যাব  সদস্য। তিনি আরো জানান গ্রেফতারকৃতদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সট: তানভীর মাহমুদ পাশা, সিও র্যাব ১১।
উল্লেখ্য গত ২৭ জুন ( বৃহস্পতিবার) দুপুরে পাস করতে আসার সময় আলিপাড়া মসজিদের সামনে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয় আওয়ামী লীগ নেতা সুরুজ আলীকে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...