নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে চুন ফ্যাক্টরি  পাথর পড়ে  শ্রমিক নিহত
দুর্ঘটনা / বন্দরে চুন ফ্যাক্টরি  পাথর পড়ে  শ্রমিক নিহত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ  বন্দরের  আউয়াল এন্ড ব্রাদার্স  কেমিক্যাল চুন ফ্যাক্টরীর হভার থেকে পাথর পড়ে  এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মেশিন অপারেটরের নাম আব্দুল আজিজ(৫৫)। রোববার (৩০ জুন) দুপুর ১২টায় বন্দর উপজেলার কেওঢালা এলাকায় উল্লেখিত ফ্যাক্টরীর ভেতরে এ দূর্ঘটনা ঘটে। নিহত আজিজ মুছাপুর ইউপির ভাটগাঁও গ্রামের  মৃত চাঁন মিয়ার ছেলে। গুরুতর আহতকে  মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

পরবর্তীতে ফ্যাক্টরী কর্তৃপক্ষ লাশ তার নিজ বাড়িতে পাঠিয়ে দেয়। এ বিষয়ে  বন্দর থানা পুলিশ ৯৯৯ কল পেয়ে  বিকালে  ওই বাড়িতে  উপস্থিত হয়ে সুরতহাল প্রস্তুত করেন। পরিবারের অভিযোগ না থাকায় রোববার সন্ধায় লাশ দাফন করা হয়েছে।
জানাগেছে,  উপজেলার ধামগড় ইউপির কৈড়ইয়াবাড়ি  এলাকার আউয়াল মিয়ার মালিকানাধীন মদনপুর ইউপির কেওঢালা এলাকায় অবস্থিত আউয়াল এন্ড ব্রাদার্স নামে চুন ফ্যাক্টরীতে পাথর ভাঙ্গার মেশিন অপারেটর হিসাবে কাজ করতেন আব্দুল আজিজ।

প্রতিদিনের ন্যায়  রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে আজিজ বিশ্রাম নিচ্ছিলেন।  ওই সময় মেশিনের হাভার কাত হয়ে আজিজের  উপর থেকে পাথর পড়ে মাথা, পায়ে-হাতে ও বুকে আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পারিবারিক ভাবে এ ঘটনায় কোন আপত্তি বা কোন  অভিযোগ  না থাকায় নিহতের পরিবার বাদ মাগরিব স্থানীয় কবরস্থানে  লাশ দাফন করে।   এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...